Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শুভেন্দু অধিকারীকে সর্বভারতীয় পরিচিতি! কেসিআর-এর মেয়েকে জিজ্ঞাসাবাদের সময় হায়দরাবাদে পোস্টারে বিরোধী দলনেতা

বিরোধী কয়েকটি দলের তালিকায় যে হিমন্ত বিশ্বশর্মা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা রয়েছে, তা আ্ররও একবার পরিষ্কার হয়ে গেল। এদিন হায়দরাবাদে পোস্টারে উঠে এল এইসব নেতার ছবি।

হিমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারীর নাম করে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, কেসিআররা। যাঁরা এই চিঠির জবাব দিয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবার শুভেন্দু অধিকারীর ছবি হায়দরাবাদে। নিন্দুকরা বলছেন, শুভেন্দু অধিকারীকে সর্বভারতীয় পরিচিতি দিয়ে দিচ্ছেন, কেসিআর, অববিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়রাই।

যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা নেই ইডি-সিবিআই তালিকায়

বিজেপি হল ওয়াশিং মেশিন। যাঁরাই অন্যদল থেকে সেখানে গিয়েছে, তাঁরা কোনও মামলায় অভিযুক্ত হলেও, সেইসব নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এমনটাই অভিযোগ বিরোধীদলগুলির। সেই তালিকায় রয়েছেন, কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, হিমন্ত বিশ্বশর্মা এবং তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীর মতো নেতারা। এইসব নেতাদের পোস্টার এবার একসঙ্গে দেখা গেল কেসিআর শাসিত তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে।

কেসিআর-এর কন্যাকে দিল্লিতে ইডির জিজ্ঞাসাবাদ

দিল্লির লিকার মামলায় উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জেলে। সেই মামলাতেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। শুক্রবার চলতি বাজেট অধিবেশনে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে যন্তরমন্তরে অনশন করেন কবিতা। এই অনশনের কথা উল্লেখ করেই কবিতা .তাঁর বিরুদ্ধে ইডির জিজ্ঞাসাবাদ শনিবার পর্যন্ত স্থগিত করার অনুরোধ করেছিলেন। যদিও ইডি তা মেনে না নেওয়ায় এদিন তিনি ইডির দফতরের হাজিরা দেন।

জিজ্ঞাসাবাদের পরে আপাতত ছাড়

সূত্রের খবর অনুযায়ী কেসিআর কন্যা কবিতাকে এদিন হায়দরাবাদের ব্যবসায়ী তথা দিল্লির লিকার পলিসির মামলায় গ্রেফতার হওয়া রামচন্দ্র পিল্লাইয়ের মুখোমুখি বসানো হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে এদিন রাতে ইডির দফতর থেকে বেরিয়ে আসেন কবিতা।
ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং তার দল বিআরএসকে কেন্দ্র ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন। প্রসঙ্গত ৪ মার্চ এই মামলায় কবিতাকে তলব করে ইডি। ইডির অভিযোগ দিল্লির লিকার মামলায় সাউথ হ্রুপ আপ নেতাদের ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছে।

শুভেন্দু অধিকারীর নিশানায় মমতা

এদিকে তাঁর নাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল, কেসিআররা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করার পরেই পশ্চিমবঙ্দের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পাল্টা আঘাত হানেন। তিনি অভিযোগ করেন, সারদা মামলায় সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সারদা মামলায় জড়িয়ে পড়ার একাধিক অভিযোগ তুলে ধরে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সংস্থাগুলি তা নিয়ে কেন তদন্ত করছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+