মৃত্যুদণ্ডের সেরা অপশন কোনটা, সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল কেন্দ্র
মৃত্যুদণ্ডে ফাঁসিই সেরা অপশন। খুব তাড়াতাড়ি এটি কার্যকর করা যায়। সুপ্রিম কোর্টকে একটি জনস্বার্থ মামলার জবাবে এমনটাই জানিয়েছে কেন্দ্র।
মৃত্যুদণ্ডে ফাঁসিই সেরা অপশন। খুব তাড়াতাড়ি এটি কার্যকর করা যায়। সুপ্রিম কোর্টকে একটি জনস্বার্থ মামলার জবাবে এমনটাই জানিয়েছে কেন্দ্র।

হলফনামা দিয়ে কেন্দ্রের তরফে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে মৃত্যুদণ্ডে কেন ফাঁসিই সেরা অপশন। অন্য উপায় যেমন ইঞ্জেকশন বা ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করানো আরও বেশি নৃশংস ও অমানবিক। একইসঙ্গে জানানো হয়েছে, মৃত্যুদণ্ড বিরল ঘটনাতেই শুধুমাত্র দেওয়া হয়েছে।
আইনজীবী ঋষি মালহোত্রা জনস্বার্থ মামলায় আবেদন করেন ফাঁসির সাজা তুলে দেওয়ার জন্য। একইসঙ্গে মৃত্যুর অধিকার সুনিশ্চিত করতে আবেদন করেন সংবিধানের ২১ নম্বর ধারা মোতাবেক। যে ধারায় বাঁচার অধিকার ও স্বতন্ত্রতাকে সুনিশ্চিত করা হয়েছে।
আদালতের কাছে কেন্দ্র আবেদন করে যাতে জনস্বার্থ মামলাটিকে খারিজ করা হয়। শেষ অবধি সব শুনে আদালত মামলা খারিজ করেছে। বলা হয়েছে, বিভিন্ন দেশে যেভাবে ইলেকট্রিক চেয়ার, ফায়ারিং স্কোয়াড, ইঞ্জেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তার চেয়ে ফাঁসি অনেক বেশি কার্যকরী অপশন।
কেন্দ্র হলফনামায় আরও জানিয়েছে, ইঞ্জেকশন ব্যবহারের যে কথা বলা হচ্ছে, আইন কমিশনের রিপোর্ট তাতে সম্মতি জানালেও বাস্তবে কোনও চিকিৎসক এই ধরনের কাজ করতে সম্মত হন না। তার চেয়েও বড় কথা, যে রাসায়নিক ব্যবহার করা হয়, তা ফেল করতে পারে। এমনকী সঠিক শিরা খুঁজে না পাওয়া, ওষুধের ডোজ কতটা হবে তা নির্ধারণ করাও অনেক সময় রোগী বিশেষে কঠিন হয়ে যায়।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications