Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'26/11 হামলার যারা পরিকল্পনা করেছিলেন তাঁদের বিচার হবেই,' শ্রদ্ধা জানিয়ে বললেন জয়শঙ্কর

সালটা ২০০৮! অন্যান্য দিনের মতোই ব্যস্ত বাণিজ্যনগরী। কিন্তু হঠাত করেই সমস্ত কিছু এলোমেল হয়ে গেল। খবর আসছে গুলি চলার। এক যুবক নাকি প্রকাশ্যে গুলি চালাচ্ছে। শুধু এক জায়গাতেই নয়, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে নাশকতার। প্রথমে ব

সালটা ২০০৮! অন্যান্য দিনের মতোই ব্যস্ত বাণিজ্যনগরী। কিন্তু হঠাত করেই সমস্ত কিছু এলোমেল হয়ে গেল। খবর আসছে গুলি চলার। এক যুবক নাকি প্রকাশ্যে গুলি চালাচ্ছে। শুধু এক জায়গাতেই নয়, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে নাশকতার। প্রথমে বিষয়টি স্পষ্ট না হলে পরে বোঝা যায় যে জঙ্গি টার্গেটে মুম্বই। জলসীমা পেরিয়ে বাণিজ্য নগরীর বিভিন্ন অংশে ঢুকে পড়ে ১০ জইশ জঙ্গি।

শ্রদ্ধা জানিয়ে বললেন জয়শঙ্কর

ভয়াবহ এই ঘটনায় ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। শুধু তাই নয়, ৩০০ জনেরও বেশি মানুষ আহত হন। দেশের ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর জঙ্গি হামলা। আর সেই হামলার ১৪ তম বর্ষপূর্তি পালন করছে গোটা দেশ। কার্যত কালো একটা দিন। কিন্তু হামলা ঠেকাতে একেবারে বীরের মতো সামনে থেকে লড়াই করে মৃত্যু বরণ করেছিলেন মুম্বই পুলিশের একাধিক কর্মী এবং অফিসার। আজ তাঁদেরই স্মরণ করছে দেশের মানুষ।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম। একই সঙ্গে ভয়ঙ্কর এই হামলাতে শহিদদের শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। দেশের সেবা করতে গিয়ে যেভাবে কর্তব্যে অবিচল থেকে মৃত্যু বরণ সেই বার্তাও রাষ্ট্রপতির সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে।

ইতিমধ্যে টুইট করে ২৬\১১-তে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, 26/11 সন্ত্রাসবাদী হামলাতে নির্দোষ মানুষের প্রাণ গিয়েছে। সাধারণ মানুষকে রক্ষা করতে যেভাবে দেশের বীর নায়করা আত্ম বলিদান দিয়েছেন সেই কথাও এদিন যোগী আদিত্যনাথের কথাতে উঠে এসেছে।

একই সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এই ঘটনার শ্রদ্ধা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। শুধু তাই নয়, ভয়ঙ্কর এই হামলার বিচার হবে বলেও আত্মবিশ্বাসী টুইট কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর। টুইটে এস জয়শঙ্কর লিখছেন, আজ ২৬ নভেম্বর ভারতের সঙ্গে গোটা বিশ্ব তাঁদের স্মরণ করছে, যাঁরা সন্ত্রাসবাদের শিকার হয়েছিলেন। যাঁরা সেই হামলার পরিকল্পনা করেছিলেন তাঁদের বিচার হবেই। বিশ্বের যাঁরা সন্ত্রাসের শিকার, তাঁদের প্রত্যেকের প্রতি এই বার্তা থাকবে।

অন্যদিকে আজ তাজ হোটেলের সামনে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হয়েছিলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। জঙ্গি হামলায় নিহতদের এবং শহিদদের শ্রদ্ধা জানান তিনি। গোটা দেশেই মুম্বই হামলার ১৪ তম বছর স্মরণ করছেন মানুষ। নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হচ্ছে।

দেশের পাশাপাশি এই রাজ্যেই মুম্বই হামলার ১৪ তম বর্ষ পালন করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+