ঘন ঘন কম্পনে আতঙ্ক! কাঁপুনি পৌঁছাল সিকিম-সহ দার্জিলিং-শিলিগুড়িতেও, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫
রাতভর ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের হিমালয় কন্যা সিকিম। ঘণ্টা কয়েকের মধ্যেই দফায় দফায় অন্তত আট থেকে দশবার রাজ্যের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। খুব অল্প সময়ের ব্যবধানে পরপর কম্পনের কারণে পাহাড়ি অঞ্চলে ব্যাপক ভাবে আতঙ্ক ছড়ায়।

ভূমিকম্পের প্রভাব সিকিমের গণ্ডি ছাড়িয়ে নেপাল এবং চিনের অংশেও পৌঁছে যায়। সেইসঙ্গে দার্জিলিং থেকে শুরু করে মিরিক, কালিম্পং ও শিলিগুড়িতেও স্থানীয় বাসিন্দারা কম্পন স্পষ্টভাবে টের পেয়েছেন। ভোর ৬টা পর্যন্ত আরও ৫ থেকে ৬টি হালকা আফটার শক রেকর্ড করা হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology)-র তথ্য অনুসারে, প্রথম কম্পন রাত ১টা ৯ মিনিটে হয়। সিকিমের গ্যালশিং এলাকায়, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীর পর্যন্ত। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৫। এর পর রাতভর গ্যাংটক,নামচি ও মঙ্গনের কাছাকাছি এলাকাগুলিতে একের পর এক ছোট থেকে বড় কম্পন ধরা পড়ে।
এই ভূমিকম্পগুলির গভীরতা ছিল মাত্র ৫-১০ কিলোমিটারের মধ্যে। বিশেষজ্ঞদের মতে, এই অগভীর কম্পনের কারণেই কাঁপুনি এতটা বেশি অনুভূত হয়েছে। যদিও এই ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
-
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
হরমুজ ইস্যুতে কড়া বার্তা! দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, সময়সীমা ট্রাম্পের -
পশ্চিম এশিয়ার সংঘাতের জের? আরও বাড়তে চলেছে ফ্লাইট ভাড়া! কী ঘোষণা করল কেন্দ্র? জানুন -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
বক্স অফিসে ঝড় 'ধুরন্ধর ২'-এর! তিন দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পার, রণবীরের ছবিতে রেকর্ড আয় -
ফের এক বিএলও-র মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পরিবারের -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications