Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লিতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার ড্যানিশ পর্যটক, ফের প্রশ্ন রাজধানীর নিরাপত্তা নিয়ে

দিল্লিতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার ড্যানিশ পর্যটক, ফের প্রশ্ন রাজধানীর নিরাপত্তা নিয়ে
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে রাজধানীর নারী নিরাপত্তা। রেয়াত পাচ্ছেন না ভিনদেশিরাও। দিল্লিতে ঘুরতে এসে এবার গণধর্ষণের শিকার হলেন ৫১ বছরের ড্যানিশ এক মহিলা পর্যটক। তাঁকে ধারালো অস্ত্রের নিশানায় রেখে পাশবিক অত্যাচার চালায় ৬ যুবক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে নয়া দিল্লি রেল স্টেশনের কাছে।

বুধবার পুলিশ একটি মামলা দায়ের করেছে। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটকও করা হয়েছে।

ট্যুরিস্ট ভিসায় আসা নির্যাতিতা ওই মহিলা দেশে ফিরে যাওয়ার আবেদন জানিয়েছেন

এই ঘটনার বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন পুলিশকর্তারা। তবে পুলিশ সূত্রেই জানা গিয়েছে, ওই পর্যটক মহিলা পাহাড়গঞ্জে হোটেলে ফেরার সময় রাস্তা হারিয়ে ফেলেন। রাস্তা চিনতে না পেরে সামনেই একদল যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের কাছে ঠিকানা জানতে চান ওই মহিলা।

এই পরিস্থিতির সুযোগ নিয়ে ওই যুবকের দল তাঁকে তাঁর হোটেলে পৌছে দেওযার ছুতোয় একটি নির্জন জায়গায় নিয়ে যায়। মহিলা সাহায্যের জন্য চিৎকার করতে গেলে তাঁকে ধারালো অস্ত্রের নিশানায় রেখে গণধর্ষণ করে ওই যুবকের দল। এর পর তাঁর থেকে প্রয়োজনীয় ও মূল্যবান বেশ কিছু জিনিষ ছিনিয়ে নিয়ে পালায় তারা।

কোনওমতে ওই জায়গা থেকে বেরিয়ে এসে পাহাড়গঞ্জে নিজের হোটেলে পৌছন ওই মহিলা। হোটেলের ম্যানেজারের কাছে গোটা ঘটনার বিবরণ দেন। সাড়ে আটটা নাগাদ ম্যানেজার পুলিশে খবর দেয়। ড্যানিশ দূতাবাসেও এই ঘটনা জানানো হয়েছে।

পুলিশের কাছে বয়ান দেওয়ার পর ওই মহিলাকে ড্যানিশ দূতাবাসে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী ওই মহিলা মেডিক্যাল পরীক্ষায় অসম্মতি জানিয়েছেন। এবং দ্রুত বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+