Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিএমসি ভোটের দিনক্ষণ ঘোষণা, ১৫ জানুয়ারি মুম্বইয়ের রায়দান, ফল ১৬ জানুয়ারি

দীর্ঘ প্রতীক্ষার অবসান। দেশের আর্থিক রাজধানী মুম্বইয়ের পৌর শাসনের ভাগ্য নির্ধারণ হতে চলেছে ২০২৬ সালের জানুয়ারিতে। দেশের সবচেয়ে ধনী পুরসভা বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) নির্বাচনের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। ১৫ জানুয়ারি হবে ভোটগ্রহণ, আর ফল প্রকাশ ১৬ জানুয়ারি।

সোমবার রাজ্য নির্বাচন কমিশনার দীনেশ ওয়াঘমারে জানান, মুম্বই সহ মহারাষ্ট্রের মোট ২৯টি পুরনিগমে এক দফায় নির্বাচন হবে। এই নির্বাচন পর্বে রাজ্যজুড়ে ২,৮৬৯টি আসনের জন্য ভোট দেবেন প্রায় ৩ কোটি ৪৮ লক্ষ ভোটার। ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি।

মুম্বইয়ে ২২৭টি ওয়ার্ডে ও নবি মুম্বইয়ে ১১১টি ওয়ার্ডে ভোট হবে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বিএমসি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ১৬ ডিসেম্বর, আর বাকি ২৮টি পুরনিগমের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে ১৮ ডিসেম্বর।

মুম্বই পুরভোট মানেই রাজনৈতিক মর্যাদার লড়াই। এবারের নির্বাচনেও মুখোমুখি দুই জোট রাজ্যে ক্ষমতাসীন 'মহাযুতি' ও বিরোধী 'মহা বিকাশ আঘাড়ি'। মহাযুতিতে রয়েছে বিজেপি, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি গোষ্ঠী। অন্যদিকে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) ও শারদ পাওয়ারের এনসিপি এসপি নিয়ে গঠিত মহা বিকাশ আঘাড়ি। রাজনৈতিক মহলে জোর জল্পনা, রাজ ঠাকরের এমএনএসও শিবসেনা (ইউবিটি) এর সঙ্গে জোট বাঁধতে পারে।

ঠাকরে পরিবারে রাজনৈতিক প্রভাব টিকিয়ে রাখার লড়াইও এই নির্বাচনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। উল্লেখ্য, ২০১৭ সালের নির্বাচনে রাজ্যস্তরে জোট থাকলেও মুম্বইয়ে বিজেপি ও শিবসেনা আলাদা লড়েছিল।

মনোনয়নপত্র জমা ২৩ থেকে ৩০ ডিসেম্বর, মনোনয়ন যাচাই ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ২ জানুয়ারি, ২০২৬। প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত তালিকা ৩ জানুয়ারি, ভোটগ্রহণ ১৫ জানুয়ারি, ভোট গণনা ১৬ জানুয়ারি, প্রশাসন ও ব্যবস্থাপনা
সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানিয়েছেন কমিশনার। বহু পুরনিগমে মেয়াদ ফুরিয়ে যাওয়ায় দীর্ঘদিন প্রশাসকের হাতে শাসন চলেছে এই পরিস্থিতির অবসান ঘটাতেই এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মুম্বইয়ে এক সদস্য ওয়ার্ড ব্যবস্থা বজায় থাকলেও বাকি ২৮টি পুরনিগমে বহু সদস্য ওয়ার্ড পদ্ধতিতে ভোট হবে, যেখানে ভোটারদের ৩ থেকে ৫টি পর্যন্ত ভোট দিতে হবে। রাজনৈতিক দলগুলোর দাবিতে মনোনয়নপত্র নেওয়া হবে অফলাইনে।

রাজ্যজুড়ে প্রায় ৩৯,১৪৭টি ভোটকেন্দ্র বসছে। ব্যবহৃত হবে প্রায় ৪৪ হাজার কন্ট্রোল ইউনিট ও ৮৮ হাজার ব্যালট ইউনিট। প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী, অন্তঃসত্ত্বা নারী ও শিশু সহ ভোটারদের জন্য থাকবে র‍্যাম্প, হুইলচেয়ার ও অগ্রাধিকার পরিষেবা। ভোটার সহায়তায় চালু হয়েছে 'মতাধিকার' মোবাইল অ্যাপ।

২০২৫ ও ২৬ অর্থবর্ষে বিএমসির প্রস্তাবিত বাজেট ৭৪,৪২৭ কোটি টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪৩,১৬২ কোটি মোট বাজেটের ৫৮ শতাংশ। পরিকাঠামো থেকে স্বাস্থ্য, রাস্তা থেকে জল, পরিবহণ থেকে বিদ্যুৎ মুম্বইয়ের নাগরিক জীবনের প্রতিটি স্তরেই বিএমসির ভূমিকা নির্ধারক।

২০১৭ সালে শিবসেনা ৮৪, বিজেপি ৮২, কংগ্রেস ৩১ আসন পেয়েছিল। ২০১২ সালে শিবসেনা ৭৫, কংগ্রেস ৫২, বিজেপি ৩১আসন পেয়েছিল।
২০০৭ সালে শিবসেনা ৮৪, কংগ্রেস ৭৫, বিজেপি ২৮ আসন পেয়েছিল।

সব মিলিয়ে, জানুয়ারির এই ভোট শুধু পুরসভা নির্বাচন নয় মুম্বইয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের বড় মঞ্চ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+