ডিএমকে-র এ রাজার 'ভারত' ব্যাখ্যা! মাওবাদী বলে নিশানা বিজেপির, নিন্দায় কংগ্রেসও
ডিএমকে সাংসদ এ রাজার মন্তব্যে বিতর্ক। তিনি বলেছেন, ভারত কখনই একটি দেস ছিল না। এটি একটি উপ মহাদেশ, যেখানে বিভিন্ন সংস্কৃতি রয়েছে। বিজেপি এই মন্তব্য মাওবাদী মতাদর্শ বলে আক্রমণ করেছে। অন্যদিকে ডিএমকে সঙ্গী কংগ্রেস এ রাজার মন্তব্যের সমালোচনা করেছে। লোকসভা ভোটের আগে প্রাক্তন মন্ত্রীর মন্তব্য নিয়ে সরগরম দক্ষিণের রাজনীতি।
বিজেপি নেতা অমিত মালব্য একটি ভিডিও শেয়ার করেছেন ( যার সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া)। সেখানে এ রাজা বলছেন, ভারত একটি দেশ নয়। একটি দেশ বলতে একটি ভাষা, এক ঐতিহ্য ও এক সংস্কৃতিকে বোঝায়। শুধুমাত্র এই ধরনের বৈশিষ্ট্য একটি জাতি তৈরি করে বলে মন্তব্য করেছেন তিনি।

এ রাজা বলেছেন, তামিল হল এক জাতি ও এক দেশ। মালায়লম এক ভাষা, এক জাতি ও এক দেশ। ওড়িয়া এক জাতি, এক ভাষা ও এক দেশ। এই সব জাতিই ভারত গঠন করেছে। সুতরাং ভারত একটি দেস নয়। একটি উপমহাদেশ, যেখানে বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। তিনি বলেছেন, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সংস্কৃতি রয়েছে তা স্বীকার করতে হবে।
তিনি আরও বলেছেন, তামিলনাড়ুতে একটি সংস্কৃতি রয়েছে, কেরলে অন্য। একইভাবে দিল্লিতে একটি সংস্কৃতি রয়েছে, ওড়িশায় অন্য। মণিপুরে কুকুরের মাংস খাওয়া হয়, যা সেখানকার সংস্কৃতির একটি দিক। কাশ্মীরে একটি সংস্কৃতি রয়েছে। প্রতিটি সংস্কৃতিকে স্বীকৃতি দিতে হবে বলেও দাবি করেছেন তিনি।
এ রাজা বলেছেন, কোনও সম্প্রদায় যদি গরুর মাংস খায়, তাহলে অন্যের সমস্যা কেন? তাঁরা কি অন্যদের খেতে বলছে? অর্থাৎ বৈচিত্রের মধ্যে ঐক্য। সবার মধ্যে যে মতভেদ রয়েছে তা স্বীকার করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
এ রাজার মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। এব্যাপারে গেরুয়া শিবির ইন্ডিয়া ব্লকের সমালোচনা করেছে। তারা বলেছে, হিন্দু দেবতাদের অবমাননা করা এদের রাজনৈতিক অ্যাজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। বিজেপির সদর দফতরে করা সাংবাদিক সম্মেলনে দলের সিনিয়র নেতা রবিশঙ্কর প্রসাদ রাজার মন্তব্যকে মাওবাদী আদর্শ বলে আক্রমণ করেছেন।
The hate speeches from DMK’s stable continue unabated. After Udhayanidhi Stalin’s call to annihilate Sanatan Dharma, it is now A Raja who calls for balkanisation of India, derides Bhagwan Ram, makes disparaging comments on Manipuris and questions the idea of India, as a nation.… pic.twitter.com/jgC1iOA5Ue
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) March 5, 2024
রবিশঙ্কর প্রসাদ এ রাজার মন্তব্যের আরও অংশ তুলে ধরেছেন। যেখানে রাজাকে বলতে শোনা গিয়েছে, যদি এটা আপনার জয় শ্রী রাম হয়, যদি এটি আপনার ভারত মাতা কি জয় হয়, তাহলে কারা কখনই জয় শ্রী রাম এবং ভারত মাতাকে মেনে নেবেন না। এব্যাপারে রবিশঙ্কর প্রসাদ ডিএমকে সঙ্গী অন্য বিরোধীদের কাছ থেকে উত্তর দাবি করেছেন। তিনি বলেছেন, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে কি রাজার মন্তব্যকে সঠিক বলে মনে করেন? তিনি বলেছেন, ভারতের পরিচয়কে অপমান করা, ভারতীয় বিশ্বাসকে অপমান করা একটি অভ্যাস ও রাজনৈতিক অ্যাজেন্ডা হয়ে উঠেছে।
যদিও কংগ্রসেরে তরফে এ রাজার বিতর্কিত মন্তব্যের নিন্দা করা হয়েছে। তারা বলেছে, কথা বলার সময় সংযম বজায় রাখা উচিত ছিল। কংগ্রেস মুখপাত্র বলেছেন, তারা রাজার মন্তব্যের সঙ্গে একশো শতাংশ একমত নন।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications