Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপির শরিকি-দ্বন্দ্ব বাড়ছে ২৪-এর আগে, জয়ললিতার দলও কি এবার সঙ্গ ছাড়বে

একের পর এক রাজ্যে শরিকি কোন্দলের মুখে পড়ছে বিজেপি। আগেই জেডিইউ বিজেপির সঙ্গ ছেড়েছিল বিহারে। সম্প্রতি হরিয়ানায় জেজেপি বিজেপির সঙ্গ ছাড়তে পারে জল্পনা শুরু হয়েছে। মহারাষ্ট্রে শিন্ডে শিবিরও বিজেপির বিরুদ্ধে সরব। বিজেপির নয়া শরিকি-সঙ্কট তৈরি হল তামিলনাড়ুতে।

সরাসরি এনডিএ জোট ছাড়ার হুমকি দিয়েছে বিজেপির জোটসঙ্গী এআইএডিএমকে। সম্র্িতি তামিলনাড়ু বিজেপি সভাপতি কে আন্নামালাইকে নিয়ে শুরু হয়েছে বিবাদ। তিনি এআইএডিএমকের প্রধান মুখ জয়ললিতাকে নিশানা করেছেন। জয়ললিতার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তিনি।

 AIADMK in Tamilnadu

বিজেপির সভাপতি বলেন, জয়ললিতার আয় বহির্ভূত সম্প্রতির জন্য দোষীসাব্যস্ত হয়েছিলেন। জয়ললিতা আদৌ স্বচ্ছ রাজনীতিক নন। বিজেপির সভাপতির মন্তব্যে বেজায় চটেছেন এআইএডিএমকে। এআইএডিএমকের শীর্ষনেতা বলেন, বিজেপি বোধহয় আর জোটে থাকতে চাইছে না।

এআইএডিএমকে সাফ জানিয়ে দিয়েছে, আন্নামালাইকে না সরালে জোট রাখা সম্ভব নয়। আন্নামালাই কোনো দলের সভাপতি হওয়ার যোগ্য নন। ২০২১ সালের তামিলনাড়ুর নির্বাচনে এআইএডিএমকে ও বিজেপি জোট করে নির্বাচনে লড়ে। তারপর থেকে সেই জোট বজায় রয়েছে।

 AIADMK in Tamilnadu

বিগত মাস ছয়েক ধরে বিজেপির সঙ্গে এআইএডিএমকের বিবাদ চলছে। ১৯৯৮ সালে বিজেপিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল এআইএডিএমকে। কিন্তু এখন বিজেপি সেই এআইএডিএমকেরই সমালোচনা করছে। যদিও বিজেপির সঙ্গে দ্বন্দ্বের মধ্যে এআইএডিএমকে জেলা সম্পাদকদের একটি বৈঠক হয়েছে এদিন।

এআইএডিএমকে নেতা ডি জয়কুমার জোটের পর্যালোচনায় পাল্টা দেন। তিনি বলেন, "জোটে বড় ভাই থাকতে পারে না"। আন্নামালাই কোনো দলের রাজ্য সভাপতি হওয়ার যোগ্য নন। আমাদের সন্দেহ হচ্ছে বিজেপি আর জোটটি চালিয়ে যেতে চান না, এখানকার নেতৃত্ব চান না প্রধানমন্ত্রী মোদী আবার জয়ী হোন।

যদিও জয়ললিতার সহযোগী ভি কে শশীকলা এবং আরও কয়েকজনকে সুপ্রিম কোর্ট একটি বেমানান সম্পদের মামলায় দোষীসাব্যস্ত হয়েছিলেন। এই মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা প্রধান অভিযুক্ত ছিলেন। চূড়ান্ত রায়ের আগে জয়ললিতা মারা যান।

image of sashikala

শীর্ষ আদালত কর্নাটক হাইকোর্টের রায়কে বাতিল করে দিলেও প্রযুক্তিগতভাবে দোষীসাব্যস্ত করেনি। যদিও এই রায়ের প্রতিক্রিয়ায় বিজেপির রাজ্য সহ-সভাপতি নারায়ণন তিরুপতি বলেন, "আন্নামালাইয়ের বলার অধিকার রয়েছে।"।

জোটের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, সময়ই বলে দেবে সে কথা। নির্বাচনের এখনো এক বছর বাকি আছে। যদিও রাজ্য বিজেপি প্রধানের ক্রিয়াকলাপ প্রায়শই এআইএডিএমকে শিবিরে সন্দেহ জাগায়, প্রাক্তন আইপিএস অফিসার দলের কেন্দ্রীয় নেতৃত্বের মুখপত্র হিসাবে কাজ করছেন কি না।

এর আগে ২০২৪ সালের নির্বাচনে এআইএডিএমকের সঙ্গে জোট করার বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি। জয়ললিতার মৃত্যুর পরে বিজেপির সঙ্গে দীর্ঘ-প্রতীক্ষিত জোট গঠন করেছিল বিজেপি। যদিও জয়ললিতা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে জোট বাঁধেননি। তিনি দ্রাবিড় রাজনীতিতে বিজেপিকে অযোগ্য বলে মনে করতেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+