Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RSS on Aurangzeb Row: "আজকের দিনে প্রাসঙ্গিকই নন ঔরঙ্গজেব," নাগপুরে হিংসার মাঝেই বড় বার্তা আরএসএসের

Aurangzeb Row: হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবিদাওয়া ও মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে নিয়ে এত বিতর্কের মাঝে এবার আসরে আরএসএস। গুরুত্বপূর্ণ বার্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক সুনীল আম্বেদকরের। বললেন, ঔরঙ্গজেব আজকের দিনে একেবারেই প্রাসঙ্গিক নন, এবং তাঁকে নিয়ে দাঙ্গা করা সমাজের পক্ষেও ক্ষতিকারক। নাগপুরে হিংসার মাঝেই সংঘ প্রচারকের তাৎপর্যপূর্ণ বার্তা।

মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার দাবি তুলেছে হিন্দু সংগঠনগুলি। নাগপুরের সম্ভাজিনগরে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের প্রায় জনা ৪০-৫০ জন কর্মী ঔরঙ্গজেবের সমাধিস্থল গুঁড়িয়ে দেওয়ার দাবিতে প্রতিবাদ প্রদর্শনে সামিল হন। মুঘল সম্রাটের কুশপুতুল আগুনে জ্বালিয়ে দেয় তারা। এরপরই শয়ে শয়ে যুবক ছুটে এসে পুলিশকে পাথর ছোড়ে ও দুই গোষ্ঠীর মধ্যে দাঙ্গা বেঁধে যায়।

RSS

নাগপুরে ওই হিংসায় একাধিক জখম হয়। কার্ফু জারি করতে বাধ্য হয় প্রশাসন। মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসও দাবি তোলেন, সম্প্রতি মারাঠা সম্রাট শিবাজীর জীবনের উপর নির্মিত ভিকি কৌশলের ছবি 'ছাবা'-র কারণে ঔরঙ্গজেবের বিরুদ্ধে ঘৃণা জন্মেছে মানুষের মনে। এদিন সুনীল আম্বেদকর অবশ্য বললেন, "সবার আগে যে প্রশ্ন আসে, তা হল, আজকের দিনে কি আদৌ প্রাসঙ্গিক ঔরঙ্গজেব? তাঁর সমাধি গুঁড়িয়ে দেওয়া উচিত? উত্তর একটাই, আজকের দিনে ঔরঙ্গজেব নিয়ে দাঙ্গা করে মোটেও সমাজের পক্ষে ভালো নয়।"

Take a Poll

হিংসার ঘটনা নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি অলোক কুমারের অবশ্য দাবি, "মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস বলেছেন গোটাটাই ষড়যন্ত্র ছিল। পূর্ব পরিকল্পনামাফিক হামলা চালানো হয়েছে। পেট্রল বোমা হঠাৎ করে পাওয়া যায় না। আগে থেকেই মজুত রেখে প্রস্তুতি নিয়েছিল ওরা। তবে কোনও উসকানির জন্য এটা হয়নি। আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণই ছিল।"

নাগপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও ব্যাপক ভাঙচুরের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। দাঙ্গার মাস্টারমাইন্ড অভিযোগে ফাহিম শামিম খানকে বুধবার গ্রেফতার করে নাগপুর পুলিশ। জানা গিয়েছে, ধৃত মূল অভিযুক্ত ফাহিম খান গত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নাগপুর লোকসভা কেন্দ্র থেকে মাইনরিটিজ ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়েছিলেন। প্রতিদ্বন্দ্বী নিতিন গডকরির কাছে ৬.৫ লক্ষ ভোটে হেরে যান। প্রাথমিক তদন্তে তাঁরই নাম উঠে এসেছে। সংঘর্ষের ভিডিয়োতেও তাঁকেই দেখা গিয়েছে বলে দাবি পুলিশের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+