Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শীতকালীন অধিবেশনের আগে সংসদে সর্বদল বৈঠক! কোন ইস্যুকে হাতিয়ার করল বিরোধীরা?

শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই আজ সংসদ ভবনে সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করল কেন্দ্র। মূলত এই বৈঠকে অধিবেশনের সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা হয়। হালকা ভাবে হলেও এই বৈঠক থেকে রাজনৈতিক লড়াইয়ের আঁচ পাওয়া গেল। এই বৈঠকে বিরোধী দলগুলি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR), দিল্লি বিস্ফোরণ (Delhi Blast), বিদেশনীতি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলিকেই বিশেষ গুরুত্ব দিয়েছে। অন্য দিকে, অধিবেশনটি সুষ্ঠু ভাবে চালিয়ে যাওয়ার জন্য বিরোধী দলগুলির কাছে সাহায্য চেয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই মাসের শুরুর দিকেই তাঁর এক্স (X) হ্যান্ডেলের মাধ্যমেই ঘোষণা করেছিলেন যে, সংসদের শীতকালীন অধিবেশন ১লা ডিসেম্বর থেকে শুরু যা ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। তিনি তাঁর পোস্টে লিখেছিলেন, "ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ১লা ডিসেম্বর ২০২৫ থেকে ১৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশন আহ্বানের জন্য সরকারের প্রস্তাব অনুমোদন করেছেন। আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে এরকম একটি গঠনমূলক ও অর্থবহ অধিবেশনের আশা করছি।"

সেই মতোই কাল থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। যা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এই ১ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে ছুটির দিনগুলি বাদ দিলে মোট ১৫ দিন অধিবেশন চলবে। সাধারণত ২০ দিন ধরে চলে শীতকালীন অধিবেশন। কিন্তু এ বছর এই অধিবেশনের সময়কাল ১৫ দিন, যা সাম্প্রতিক কালের তুলনায় অনেক কম।

এই বিষয়টি নিয়েই সরব হয়েছে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি। বৈঠকের হওয়ার পর কংগ্রেস সাংসদ গৌরব গগৈ দাবি করেন যে, "এই শীতকালীন অধিবেশনের কার্যদিবস ১৫ দিন। সম্ভবত সবচেয়ে ছোট অধিবেশন এটা। দিল্লি বিস্ফোরণের হওয়ার পর নিরাপত্তার ব্যর্থতা থেকে শুরু করে ভোটার তালিকা সুরক্ষা, অর্থনীতি, বিদেশনীতি সহ অসংখ্য জটিল ইস্যু আছে। অথচ সরকার এইসব নিয়ে আলোচনা চায় না বলেই অধিবেশনের সময়কাল ছোট করেছে। সরকার নিজেই যেন সংসদীয় রীতি নীতির কবর দিতে চাইছে।"

সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। কংগ্রেসের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন গৌরব গগৈ, জয়রাম রমেশ এবং প্রমোদ তিওয়ারি। আরজেডি-র প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মনোজ ঝা। তৃণমূলের তরফ থেকে উপস্থিত ছিলেন ডেরেক ও'ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+