Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Biparjoy: উত্তাল সমুদ্র, আছড়ে পড়ছে পাহাড় প্রমাণ ঢেউ! তিন রাজ্যে চরম সতর্কতা

Cyclone Biparjoy IMD Update: ফুঁসছে সাগর! একের পর পাহাড় প্রমাণ ঢেউ (Cyclone Biparjoy) আছড়ে পড়ছে গুজরাটের তিথাল সৈকতে। আগামী ২৪ ঘন্টায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর ( Weather Alert) হতে পারে। অন্তত এমনটাই ইঙ্গিত মৌসম ভবনের (IMD Update)।

আগামী ২৪ ঘন্টায় সাইক্লোন বিপর্যয় আরও শক্তি বাড়াবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। আর এরপরেই গুজরাটের তিথাল সৈকতে পর্যটকদের নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে কড়া নজর রাখা হচ্ছে।

সাইক্লোন বিপর্যয় নিয়ে তিন রাজ্যে চরম সতর্কতা

অন্তত আগামী ১৪ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাইক্লোন বিপর্যয় যত উপকূলের দিকে এগিয়ে আসবে সমুদ্র আরও উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই কারনেই এত কড়াকড়ি। অন্যদিকে উপকূলবর্তী এলাকা থেকেও মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে সে রাজ্যে আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে।

শুরু হয়েছে বৃষ্টিও। প্রবল গতিতে বইছে ঝোড়ো হাওয়া। তবে সাইক্লোন বিপর্যয় যত উপকূলের দিকে এগিয়ে আসবে হাওয়ার পরিমাণ আরও বাড়বে বলেও দাবি আবহাওয়াবিদদের। এই মুহূর্তে গুজরাতের পোরবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং মহারাষ্ট্রের মুম্বই থেকে দক্ষিণ-পশ্চিমে সাইক্লোন বিপর্যয় অবস্থান করছে।

যদিও সেটি ক্রমশ গুজরাত উপকূলের দিকেই যাবে বলে মনে করা হচ্ছে। আর এর ফলে মহারাষ্ট্র, গোয়া এবং কর্নাটকের উপকূল এলাকাতে ইতিমধ্যে অ্যালার্ট জারি করা হয়েছে। প্রবল ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

Cyclone Biparjoy Update

অন্যদিকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার কথা বলা হয়েছে। গুজরাত, কেরল, কর্নাটকের মৎস্যজীবীদের দ্রুত নিরাপদে চলে আসার বার্তা মৌসম ভবনের তরফে দেওয়া হয়েছে। অন্যদিকে কেরলে প্রবল বষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়াবিদরা। দেরিতে হলেও সে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা।

আর এর ফলেই প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পূর্বাভাসের পরেই কেরলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+