Air India: ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া, লন্ডন থেকে মুম্বইগামী বিমানের ১১জন অসুস্থ, কারণ নিয়ে ধোঁয়াশা
যত কাণ্ড যেন সব এয়ার ইন্ডিয়ার বিমানেই ঘটছে। এবার লন্ডন থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে সোমবার অন্তত ১১ জন যাত্রী অসুস্থ হয়ে পড়েন বলে খবর। তাঁদের মধ্যে ৬ জন কেবিন ক্রু সদস্য ছিলেন। এয়ার ইন্ডিয়া ঘটনাটি নিশ্চিত করেছে, তবে তাঁদের বক্তব্য অনুযায়ী, অসুস্থ বোধ করেছেন ৫ জন যাত্রী ও ২ জন ক্রু সদস্য।
সম্প্রতি আহমেদাবাদে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দুর্ঘটনার জেরে বিমানের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। যাত্রী ও ক্রুদের অসুস্থতার কারণ অনুসন্ধান করা হচ্ছে। মনে করা হচ্ছে, অক্সিজেনের অভাবের কারণে যাত্রীদের মধ্যে বমি ভাব ও মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। খাদ্য বিষক্রিয়াও এর কারণ হতে পারে।

এয়ার ইন্ডিয়া বিবৃতিতে বলেছে, লন্ডন হিথরো থেকে মুম্বইগামী ফ্লাইট এআই-১৩০-এর পাঁচ জন যাত্রী এবং দুই জন ক্রু ফ্লাইটের বিভিন্ন পর্যায়ে মাথা ঘোরা ও বমি বমি ভাবের কথা জানান। বিমানটি নিরাপদে মুম্বইয়ে অবতরণ করেছে। সেখানে আমাদের মেডিকেল টিম তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রস্তুত ছিল। অবতরণের পর, দুই জন যাত্রী এবং দুই জন কেবিন ক্রু, যাঁরা তখনও অসুস্থ বোধ করছিলেন, তাঁদের আরও পরীক্ষার জন্য মেডিক্যাল রুমে নিয়ে যাওয়া হয় এবং পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আমরা ঘটনাটি তদন্ত করছি।
কেবিনে চাপ কমে গেলে যাত্রীদের শ্বাস নিতে অসুবিধা হতে পারে। তবে তেমন কিছু ঘটলে সাধারণত অক্সিজেন মাস্ক আপনা থেকেই খুলে যায়। এই ক্ষেত্রে তেমন কিছু হয়নি। তাই মনে করা হচ্ছে, কেবিনে চাপ কমার কোনও সমস্যা ছিল না। খাদ্য বিষক্রিয়া হওয়ার সম্ভাবনাই বেশি। তবে ওই ফ্লাইটের পাইলটরা অবশ্য অসুস্থ ছিলেন না।
এই ঘটনার জেরে বিমানযাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা সামনে এসেছে। কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত এর কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
-
নির্বাচনের আগে বড় ঘোষণা নবান্নের, ৫টি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য গঠিত হবে নতুন উন্নয়ন পর্ষদ -
হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেল ট্যাঙ্কারগুলিকে আনতে 'সেফ প্যাসেজ' দিক ইরান, আলোচনায় বিদেশমন্ত্রক -
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
এলপিজি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলোচনা মোদীর -
উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
ভোটে কড়া নজরদারি কমিশনের, বাড়ছে অবজারভারের সংখ্যা, পুলিশের উপরেও থাকবে আলাদা পর্যবেক্ষণ -
প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলা, মহুয়া মৈত্রকে ঘিরে আইনি লড়াইয়ে দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
বড় পদক্ষেপ! ভারতের তৈরি বুলেট ট্রেন, কবে শুরু হবে টিকিট বুকিং? জানুন বিস্তারিত -
মোদীর সভার জন্য সব পথ মিশছে ব্রিগেডে, লাখ পাঁচেক জনসমাগমের আশায় বিজেপি নেতৃত্ব -
গিরিশ পার্কে উত্তেজনা, মন্ত্রী শশী পাঁজার বাড়ি ঘিরে ইটবৃষ্টি, তৃণমূল বিজেপি তরজা চরমে











Click it and Unblock the Notifications