Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৩৭০ ধারা বিলোপের পর ১১৯৩ বার পাথর ছোঁড়ার ঘটনা ঘটে কাশ্মীরে, ২০১৯ সালে মোট ১৯৯৯ বার

৩৭০ ধারা বিলোপের পর ১১৯৩ বার পাথর ছোঁড়ার ঘটনা ঘটে কাশ্মীরে, ২০১৯ সালে মোট ১৯৯৯ বার

গত বছর আগস্টে ৩৭০ ধারা বিলোপের পর বারংবার উত্তপ্ত হয়েছে জম্মু-কাশ্মীর। এবার সদ্য প্রকাশিত একটি পরিসংখ্যান অনুসারে ২০১৮ সালের তুলনায় ২০১৯শে অনেকাংশেই বেড়েছে পাথরবাজদের হামলার ঘটনা।

৩৭০ ধারা বিলোপের পর ১১৯৩ বার পাথর ছোঁড়ার ঘটনা ঘটে কাশ্মীরে, ২০১৯ সালে মোট ১৯৯৯ বার


সূত্রের খবর, ৫ই আগস্ট ৩৭০ ধারা বিলোপের পর ১১৯৩ টি পাথর ছোঁড়ার ঘটনা ঘটে কাশ্মীরে। পাশাপাশি গট বছর মোট ১৯৯৯টি পাথর ছোঁড়ার ঘটনা ঘটে উপত্যকায়।

পাশাপাশি আরও জানা যাচ্ছে যে গত বছরের আগস্টে সর্বাধিক ৬৫৮ বার পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। মে মাসে সেই সংখ্যা ছিল ২৫৭। সেপ্টেম্বর, এপ্রিল, অক্টোবর, ফেব্রুয়ারি, নভেম্বরে মোট ২৪৮, ২২৪, ২০৩, ১০৩ ও ৮৪টি পাথর ছোঁড়ার ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ২০১৮ এবং ২০১৭ সালে রাজ্যে যথাক্রমে ১৪৫৮ ও ১৪১২টি পাথর ছোঁড়ার ঘটনার কথা প্রকাশ্যে আসে।

তবে ওয়াকিবহাল মহলের ধারণা ২০১৬ সালের তুলনায় ২০১৯ সালে পাথর ছোঁড়ার ঘটনা অনেকটাই হ্রাস পেয়েছে। ওই সময় হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর গোটা কাশ্মীর জুড়ে অশান্তির আবহে সরকারি হিসেব অনুযায়ী ২৬৫৩টি পাথর ছোঁড়ার ঘটনা সামনে আসে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+