Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

G20 summit 2023: শুরু হচ্ছে G20 বৈঠক, শ্রীনগর জুড়ে থ্রি টিয়ার সুরক্ষা, থাকছে অ্যান্টি-ড্রোন প্রযুক্তি

G20 Summit In Sri Nagar: শ্রীনগরে আজ সোমবার থেকে শুরু হচ্ছে জি-২০ এর বৈঠক। একাধিক দেশের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। মনে করা হচ্ছে ৬০ জনেরও বেশি বিদেশি প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত থাকবেন।

এছাড়াও থাকবেন একাধিক আধিকারিকও। আর এই বৈঠক ঘিরে একেবারে থ্রি-টিয়ার সুরক্ষা মোতায়েন করা হয়েছে। ৩৭০ তুলে নেওয়ার পর জম্মু-কাশ্মীরের বুকে প্রথম এতবড় আন্তজাতিক বৈঠক। ফলে নিরাপত্তা ব্যবস্থাও কোনও খামতি রাখতে চাইছে না সরকার।

শ্রীনগর জুড়ে থ্রি টেয়ার সুরক্ষা,

জি-২০ এর বৈঠক শ্রীনগরের ডাল লেকের পাশে কাশ্মীর ইন্টারন্যাশালান কনভেনশন সেন্টার (SKICC) -এ হচ্ছে। জম্মু-কাশ্মীরের এডিজি বিজয় কুমার জানিয়েছেন, তিন স্তরে নিরাপত্তা থাকছে। ইতিমধ্যে কয়েক দফায় সুরক্ষা কর্মীরা মক ড্রিল চালিয়েছে।

অন্যদিকে সেনাবাহিনীর তরফে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। কাশ্মীরে টি-ড্রোন প্রযুক্তি মোতায়েন করা হয়েছে। থাকছে এনএসজি'র জওয়ানরাও। এমনকি মার্কোস টিমকেও মোতায়েন করা হয়েছে বিদেশী অতিথিদের সুরক্ষায়। এছাড়াও পুলিশ, সিআরপিএফ, বিএসএফ এবং এসসবির জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। আজ সোমবার থেকে এই বৈঠক শুরু হবে। চলবে আগামী ২৪ তারিখ পর্যন্ত।

জম্মু-কাশ্মীরকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরতেই এবার এই উদ্যোগ নেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। এই উদ্যোগ জম্মু-কাশ্মীরকে বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও স্বাভাবিকতা পুনরুদ্ধারের সুযোগ দেবে। এমনকি কাশ্মীরের পর্যটন ব্যবস্থা আরও মজবুত হবে বলেও মনে করা হচ্ছে।

ইতিমধ্যে কয়েক দফায় সুরক্ষা কর্মীরা মক ড্রিল চালিয়েছে।

আজ সোমবার পর্যটন ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে বৈঠক হবে। এরপর ভারতের পর্যটন ব্যবস্থা সহ বেশ কয়েকটি ইস্যু নিয়ে এই বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে।

বলে রাখা প্রয়োজন, জি ২০-র সদস্য দেশগুলি হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব,দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য বা ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ইউরোপীয় ইউনিয়ন।

ইতিমধ্যে কাশ্মীরে জি-২০ বৈঠক নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান। চিন বিতর্কিত এলাকা বলে বৈঠক থেকে সরে দাঁড়িয়েছে। এমনকি তুরস্ক এই বৈঠকে থাকছে না বলে জানা গিয়েছে। পাকিস্তানের আবেদনের ভিত্তিতেই নাকি এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+