মহারাষ্ট্রে সরকার গড়ার পর এই প্রথমবার মুখোমুখি উদ্ধব ঠাকরে–নরেন্দ্র মোদী
মহারাষ্ট্রে সরকার গড়ার পর এই প্রথমবার মুখোমুখি উদ্ধব ঠাকরে–নরেন্দ্র মোদী
মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে বিজেপি–শিবসেনার ছত্রিশের আখড়া। বিজেপিকে পাশ কাটিয়ে রাজ্যে সরকার গড়তে সফল হয়েছেন শিবসেনা। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন। শুক্রবার মুখ্যমন্ত্রী নিজে পুনে বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে নিতে যাবেন। বিজেপির সঙ্গে শিবসেনার জোট ভাঙার প্রায় একমাস পর প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক করেন উদ্ধব ঠাকরে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী কে হবে, মূলতঃ এ নিয়েই বিতর্ক শুরু হয় বিজেপি–শিবসেনার মধ্যে। কয়েকদিন যাবৎ দুই দলের মধ্যে তিক্ততার পর অবশেষে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট তৈরি করে মহারাষ্ট্রে সরকার গঠন করে শিবসেনা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে পিনে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে নিতে হাজির থাকবেন স্বয়ং উদ্ধব ঠাকরে। মুম্বই থেকে তিনি রাত ৯টা নাগাদ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। ৯টা ৫০ মিনিটে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে দেখা করবেন। মুম্বইয়ের উদ্দেশ্যে তিনি রাত দশটা দশে উড়ে যাবেন। বিজেপি ও শিবসেনার স্থানীয় নেতারাও পুনে বিমানবন্দরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। বিজেপির এক নেতা বলেন, 'এটি সরকারি সফর প্রধানমন্ত্রীর। বিমানবন্দরেই তাঁর সঙ্গে দেখা করার একমাত্র রাস্তা। শহরের বিজেপি শাখার নির্বাচিত নেতারাই প্রধানমন্ত্রীকে নিতে যাওয়ার পরিকল্পনা করেছেন।’
অন্যদিকে মুখ্যমন্ত্রী হওয়ার পর উদ্ধব ঠাকরে এই প্রথমবার পুনে আসছেন। তাই তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত স্থানীয় শিবসেনার নেতারা। পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের শিব সেনা নেতা পৃথ্বীরাজ সুতার বলেন, 'আমরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সময় বের করেছই। আমরা খবর পেয়েছি যে তিনি পুনে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে নিতে আসবেন এবং তারপর আবার মুম্বই উড়ে যাবেন। তাই বিমানবন্দরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নেব।’
-
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য? -
শেয়ার বাজারে বড় ধস! এক ধাক্কায় বেড়ে গেল তেলের দাম, কত? চাপে বিনিয়োগকারীরা -
বিশ্বকাপের সেরা সঞ্জু পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দিলেন 'ক্রিকেট ঈশ্বর'কে, সচিনকে নিয়ে কী বললেন স্যামসন -
ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের পর কী বললেন সচিন-কোহলি? -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ইতিহাস গড়ল ভারত! টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু, শুভেচ্ছায় রাজনৈতিক মহল, কে কী বললেন? -
ইরান ইস্যুতে কড়া অবস্থান, যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনার ইঙ্গিত ট্রাম্পের -
রেকর্ড নীচে রুপি! ডলারের বিপরীতে আরও পড়ল টাকার দাম, কত নেমে গেল? উদ্বেগ বাড়ছে অর্থনীতিতে -
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা












Click it and Unblock the Notifications