মন্দিরে প্রবেশ নিষিদ্ধ, তাই ইসলামে ধর্মান্তরিত হওয়ার হুমকি তামিলনাড়ুর ২৫০ দলিতের!
চেন্নাই, ২৮ জুলাই : দলিতদের সঙ্গে উচ্চবর্ণের মধ্যে সংঘাত চলছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু এবার তা পৌঁছল চরমসীমায়। ২৫০ জন দলিত ঘোষণা একসঙ্গে ঘোষণা করেছেন তারা এবার ইসলাম ধর্মে রূপান্তরিত হবে। ইতিমধ্যেই কারুরের ৬ দলিত পরিবার ইসলাম ধর্মে রূপান্তরিত হয়েছে। আরও ৫০টি পরিবার ইতিমধ্যে ধর্ম পরিবর্তনের ইচ্ছা জাহির করেছেন।
কিন্তু কেন এই জেহাদ? আসলে ভেদারণ্যন এবং কারুর-এর মতো ছোট শহরে দলিত-এর মতো নিম্ন বর্ণের মানুষদের মৌলিক অধিকার বাধাপ্রাপ্ত হচ্ছে। মহাশক্তি আম্মা মন্দিরের উৎসবে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না দলিত শ্রেণীকে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন এই সম্প্রদায়ের মানুষ। তাদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে বলেও সরব হয়েছেন তারা।

যে পরিবারের সদস্যরা ধর্ম পরিবর্তন করেছেন তাদের একাংশের কথায়, "আমাদের পূর্বসূরীর সাহায্যেই এই মন্দির গড়ে তোলা হয়েছিল। কিন্তু এখন মন্দিরের ভিতরে উৎসবে আমাদেরই নিষিদ্ধ করা হচ্ছে। আমাদের সঙ্গে এত বড় অন্যায় দেখার পরও কেউ এগিয়ে আসছে না। তাই আমরা ধর্মান্তরের সিদ্ধান্ত নিই। আমাদের কেউ জোর করেনি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য।"
প্রসঙ্গত প্রাচীন কালে মালাইকোভিলুরে দলিত জমিতে তৈরি হয় মহাশক্তি আম্মা মন্দির। কিন্তু বেশ কিছু বছর আগে ওই এলাকায় বন্যার জন্য অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় মন্দিরটি। আর সেখান থেকেই বিবাদ। ১৯৮১ সালেও একইভাবে মীনাক্ষিপুরম গ্রামে গণ গণধর্মরূপান্তের ঘটনা চোখে পড়েছিল।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications