Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৭-র কিশোরকে বিয়ে ২২-এর তরুণীর! যৌন নির্যাতনের অভিযোগে ছেলে কোলে স্থান শ্রীঘরে

প্রেমের বিয়ে, পরিণতি করুণ। ১৭ বছরের কিশোরকে ভালোবেসে বিয়ে করেছিল ২২ বছরের তরুণী। সেই ‘অপরাধে’ তরুণীর স্থান হল শ্রীঘরে।

প্রেমের বিয়ে, পরিণতি করুণ। ১৭ বছরের কিশোরকে ভালোবেসে বিয়ে করেছিল ২২ বছরের তরুণী। সেই 'অপরাধে' তরুণীর স্থান হল শ্রীঘরে। তরুণী একা নন, তাঁর সঙ্গে পাঁচ মাসের সন্তানও এখন রয়েছেন জেলে। জামিনের আবেদন করেও মঞ্জুর হয়নি। তবে আদালত জানিয়েছে খুব শীঘ্রই এই মামলার রায় জানানো হবে।

১৭-র কিশোরকে বিয়ে ২২-এর তরুণীর! তারপর...

মুম্বইয়ের বায়কুল্লা জেলে পাঁচ মাসের সন্তানকে নিয়ে এখন রয়েছেন তরুণী। তাঁর বিরুদ্ধে নভেম্বরের প্রথম দিকে কিশোরের মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর ছেলেকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তরুণীর বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতই গ্রেফতার করা হয় তরুণীকে।

তরুণীর বিরুদ্ধে আরও অভিযোগ, জোর করে বিয়ের পর কিশোরকে নিজের সঙ্গে রাখার জন্য চাপ সৃষ্টি কর থাকে। ওই কিশোরের সঙ্গে না থাকতে পারলে নিজেকে শেষ করে দেবে বলেও হুমকি দেয় ওই তরুণী। তারপরই তাঁর ছেলে বাড়ি ছেড়ে চলে যায় তরুণীর কাছে, অভিযোগ মায়ের।

তিনি কুরলা থানায় তরুণীর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে। চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এই মামলা করা হয়। উল্লেখ্য, ভারতীয় চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী একজন পুরুষ ২১ বছর না হওয়া পর্যন্ত বিয়ে করতে পারবে না। মহিলাদের ক্ষেত্রে ১৮ বছর বয়স হওয়া বাধ্যতামূলক। এই মামলায় আদালত দুই পক্ষের সাক্ষ্য গ্রহণ করেছে। এখন রায়ের অপেক্ষা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+