Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিষমদ খেয়ে বিহারে মর্মান্তিক মৃত্যু ১৬ জনের, চিকিৎসাধীন আরও ৪৮

ফের বিহারের বুকে বিষমদ কাণ্ড! আর এই ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ঘটনায় আরও ৪৮ জন চিকিৎসাধীন বলেও প্রকাশিত খবরে জানা যাচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। চিকিৎসাধীন ৪৮ জনের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। গত ২০১৬ সাল থেকেই বিহারে নিষিদ্ধ মদ।

বিষমদ খেয়ে বিহারে মর্মান্তিক মৃত্যু ১৬ জনের

কিন্তু এরপরেও একের পর এক বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা। আর তা ঘিরে বারবার প্রশ্নের মুখে পড়ে নীতীশ কুমারের সরকার। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। কীভাবে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

প্রকাশিত খবর অনুযায়ী, পাহাড়পুর, লক্ষ্মীপুর, হারসিদ্ধি সহ একাধিক গ্রাম থেকে মর্মান্তিক ঘটনার খবর আসছে বলে খবর। যদিও প্রত্যেকটি এলাকায় মতিহারি জেলার মধ্যে বলে খবর। রাজধানী পটনা থেকে ঘটনাস্থলের দূরত্ব ১৫০ কিলোমিটার।

খবর অনুযায়ী, গতকাল শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর এলাকাতে বিষমদ খেয়ে বহু মানুষের অসুস্থ হওয়ার খবর সামনে আসে। এরপর থেকে একের পর এক মানুষের অসুস্থ এবং মৃত্যুর খবর আসতে শুরু করে। শনিবার দুপুর পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ আরও বহু মানুষ। একাধিক হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে। তবে এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে তুরকাউলিয়ায বলে একটি গ্রামে।

সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি হরসিদ্ধি থেকে ৩ জন এবং পাহাড়পুরে ২ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। এমনকি বাবা-ছেলের মৃত্যুর ঘটনাও সামনে আসছে। মৃতের আত্মীয়দের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে চাষের কাজে গিয়েছিলেন স্থানীয় সমস্ত কৃষকরা। কাজ শেষে অন্ধকারে মাঠের মধ্যেই নাকি মদের আসর বসে। সবার নজর এড়িয়ে অনেক রাত পর্যন্ত এই আসর চলে বলে দাবি আত্মীয়দের।

যদিও এই ঘটনার পরেই সবাই বাড়িতে এসে শুয়ে পড়েন। কিন্তু সকাল হতেই একের পর এক ব্যক্তির অসুস্থতার খবর সামনে আসে। পেটে ব্যাথা এবং বমি হতে থাকে। কার্যত আশঙ্কাজনক অবস্থাতেই সবাইকে হাসপাতালে পাঠানো হয়। আর এরপরেই সব শেষে!

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় নীতীশ সরকারের সমালোচনা করেছে বিজেপি। এমনকি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বলে খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+