Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ষাঁড়কে বাঁচাতে গিয়ে বাস দুর্ঘটনা, রাজস্থানে মৃত ১২ ও আহত ১০ জন

ষাঁড়কে বাঁচাতে গিয়ে দু’‌টি মিনিবাস দুর্ঘটনার মুখে পড়ল। এই দুর্ঘটনায় এক শিশু সহ ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে রাজস্থানের নগৌর জেলায়।

রাজস্থানে বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১০


পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’‌টি মিনিবাসে করে যাত্রীরা মহারাষ্ট্রের লাটুর থেকে হরিয়ানার হিসারে যাচ্ছিলেন। রাজস্থানের নগৌর জেলায় ঢুকতেই দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। হনুমানগড় পেরনোর পর কুচামন শহরের কাছে হাইওয়ের উপর আচমকাই একটি ষাঁড় এসে পড়ে মিনি বাসের সামনে।

ষাঁড়কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাসচালক। সঙ্গে সঙ্গে গাড়িটি গিয়ে রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে। এরপরই পিছনে থাকা অন্য মিনি বাসটিও নিয়ন্ত্রণ হারায়। আর তাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন ১২ জন যাত্রী। যাঁদের মধ্যে ছিলেন ছ’‌জন মহিলা ও এক শিশুও। আহত হয়েছেন ১০ জন। পুলিশ ঘটনাস্থলে এসে আহত ও নিহতদের উদ্ধার করে।

আহত চারজনকে গুরুতর অবস্থায় জয়পুরের এসএমএস হাসপাতালে ভর্তি করা হয়। অন্য ছ’‌জনকে নগৌর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+