Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লক্ষ্য গ্রামবাসীদের কাছে আইনি পরিষেবা পৌঁছে দেওয়া! রাজ্যে শুরু হচ্ছে 'দুয়ারে আইনি পরামর্শ' কর্মসূচি

শহরের আইনজীবীরা গ্রামে যাবেন আইনি পরামর্শ দিতে। রাজ্যে পঞ্চায়েত এলাকায় শুরু হতে যাচ্ছে 'দুয়ারে আইনি পরামর্শ' কর্মসূচি। এই ধরনের উদ্যোগ রাজ্যে প্রথমবার।

গত বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছিল তৃণমূল সরকার। তারপর থেকে বহু এইধরনের দুয়ারে সরকার কর্মসূচি হয়েছে বিভিন্ন জায়গায়। কোটি কোটি মানুষ এই পরিষেবা পেয়েছেন। তারপর দুয়ারে স্বাস্থ্য পরিবেষাও শুরু করা হয়েছে। এবার রাজ্যে চালু হতে চলেছে দুয়ারে আইনি পরামর্শের শিবির। সাধারণ মানুষকে আইনি জটিলতা থেকে মুক্ত করতে উদ্যোগী হয়েছে হুগলি জেলার শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের কানাইপুর গ্রাম পঞ্চায়েত।

গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আইনি পরামর্শ শিবির

গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আইনি পরামর্শ শিবির

পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় উন্নত আইনি পরামর্শ দিতে তৎপর হয়েছে কানাইপুর গ্রাম পঞ্চায়েত। এলাকার মানুষদের কাছে আইনি পরামর্শ দিতে শহরের আইনজীবীদের গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েতের তরফে।

কোথাকার আইনজীবীরা যাবেন

কোথাকার আইনজীবীরা যাবেন

কলকাতা হাইকোর্ট, হুগলি জেলা আদালত এবং শ্রীরামপুর মহকুমা আদালতের আইনজীবীরা ওই পরামর্শ শিবিরে হাজির থাকবেন বলে জানিয়েছেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অচ্ছেলাল যাদব। গ্রাম পঞ্চায়েতের সদস্যেরা এ নিয়ে সপ্তাহ খানেক আগে প্রস্তাব গ্রহণ করেছেন।

শুরু হবে ২৫ ফেব্রুয়ারি

শুরু হবে ২৫ ফেব্রুয়ারি

২৫ ফেব্রুয়ারি, শনিবার দুয়ারে আইনি পরামর্শ শিবির শুরু হতে চলেছে হুগলি জেলায়। প্রথম দিন কানাইপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শিবির করবেন হুগলি জেলা আদালত এবং শ্রীরামপুর মহকুমা আদালতের আইনজীবীরা। আপাতত ঠিক হয়েছে প্রথমদিন মোট ১২ জন আইনজীবী হাজির থাকবেন। সকাল ১১টা থেকে তাঁরা শিবিরে পরামর্শ দেবেন। শিবিরে আইনি পরামর্শের পরিষেবা নিতে গেলে আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে। তারপরে নিয়ম মেনে আবেদনকারীদের ডেকে সাহায্য দেওয়া হবে। প্রয়োজন পড়লে কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবীদের সাহায্য নেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফে। আপাতত প্রতি মাসে একদিন করে আইনি পরামর্শ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েত প্রধান অচ্ছেলাল যাদব জানিয়েছেন, ভবিষ্যতে সাহায্যপ্রার্থীদের সংখ্যা মাথায় রেখে পরামর্শ শিবিরের দিন বাড়ানো হবে। মাসের শেষ শনিবার দুয়ারে আইনি পরামর্শের শিবির চলবে। কানাইপুর গ্রাম পঞ্চায়েত এবং আশেপাশের এলাকার সমস্ত মানুষ এই শিবিরের সুবিধা পাবেন। শ্রীরামপুর মহকুমার বাসিন্দারাও এই শিবিরে পরামর্শ নিতে পারবেন।

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কাজ শুরু

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কাজ শুরু

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি হাওড়ার পাঁচলায় রাজ্য জুড়ে ফের দুয়ারে সরকার কর্মসূচি চালু করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশের সঙ্গে ভারসাম্য রেখে এবং তাঁর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এলাকায় দুয়ারে আইনি পরামর্শের কর্মসূচি চালু করা হচ্ছে বলে জানিয়েছে কানাইপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। আগামী দিনে কানাইপুরের প্রত্যন্ত এলাকায় এমন ধরনের অনেক আইনি পরামর্শ শিবির করা হবে বলেও জানিয়েছেন পঞ্চায়েতের প্রধান অচ্ছেলাল যাদব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+