Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী?

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি পরিস্থিতি নিয়ে দেশজুড়ে উদ্বেগ বেড়েই চলেছে। বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে যে, পরিস্থিতি যদি খারাপ দিকে এগোয় তাহলে কী আবারও লকডাউন জারি হতে পারে? দক্ষিণ এশিয়ার একাধিক দেশ ইতিমধ্যেই জ্বালানি বাঁচানোর জরুরি ব্যবস্থা নিয়েছে। ফলে ভারতেও সেই একই ধরনের পদক্ষেপের সম্ভাবনা নিয়েও নানান প্রশ্ন উঠছে।

আর এইরকম একটি পরিস্থিতিতে মুখ খুললেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদীপ সিং পুরি। তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে, দেশে নতুন করে আর কোনও লকডাউন জারি হওয়ার পরিকল্পনা নেই। তাঁর কথায়, "এই ধরনের জল্পনাগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযথাই চারিদিকে আতঙ্ক ছড়াচ্ছে।" সমাজ মাধ্যমে বার্তা দিয়ে তিনি বলেন যে, নাগরিকদের শান্ত থাকা এবং দায়িত্বশীল আচরণ করা অত্যন্ত প্রয়োজন। কোনোরকম গুজবে কান না দিয়ে সবাইকে পুরো পরিস্থিতির উপর নজর রাখার পরামর্শও দিয়েছেন তিনি।

সম্প্রতি জ্বালানি সঙ্কট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্বেগ প্রকাশ করেছিলেন। আর সেই নিয়ে জল্পনা আরও জোরদার হয়ে যায়। তবে কেন্দ্রের এরকম স্পষ্ট অবস্থানের পর পরিস্থিতি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ইরান এবং আমেরিকা সংঘাতের কারণে জ্বালানির সরবরাহ নিয়েও আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে এই আশঙ্কা তৈরি হয়েছে যে, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার কারণে এলপিজি এবং জ্বালানির সরবরাহ ব্যাহত হতে পারে। আর এই কারণে আগেভাগেই অনেক জায়গায় মানুষ পেট্রোল এবং ডিজেল মজুত করার চেষ্টা করছেন। তবে কেন্দ্রীয় সরকারের দাবি যে, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহ বজায় রাখার জন্য সমস্ত রকমের ব্যবস্থাও নেওয়া হয়েছে। মন্ত্রী এও আশ্বস্ত করেছেন, যে কোনও জরুরি পরিস্থিতির জন্য সরকার প্রস্তুত রয়েছে।

অর্থাৎ, জ্বালানি সঙ্কট নিয়ে উদ্বেগ থাকলেও আপাতত লকডাউনের কোনোরকম সম্ভাবনা নেই, এরকম বার্তাই দিতে চেয়েছে কেন্দ্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+