সানরাইজার্সকে চূর্ণ করে বিরাট জয় আরসিবির, আইপিএল অভিষেকে নজর কাড়লেন ডাফি
দাপুটে জয় দিয়ে আইপিএল খেতাব ধরে রাখার অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবাসরীয় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬ উইকেটে হারিয়ে। তাও ২৬ বল হাতে রেখেই।
অভিষেকেই দুরন্ত বোলিং করে ম্যাচের সেরার পুরস্কার পেলেন আরসিবির জ্যাকব ডাফি। দুরন্ত অর্ধশতরান এলো বিরাট কোহলির ব্যাট থেকেও। ম্লান অধিনায়ক ঈশান কিষাণের লড়াকু অর্ধশতরান।

টস জিতে আরসিবি ফিল্ডিং নিয়েছিল। ঈশান কিষাণের ৩৮ বলে ৮০ ও অনিকেত ভার্মার ১৮ বলে ৪৩ রান সানরাইজার্সকে পৌঁছে দেয় ৯ উইকেটে ২০১ রানে। ট্রাভিস হেড ১১ ও অভিষেক শর্মা ৭ রানে সাজঘরে ফেরেন। পাওয়ারপ্লে-র দুরন্ত স্পেল-সহ ৪ ওভারে ২২ রান দিয়ে তিন উইকেট নেন ডাফি। রোমারিও শেফার্ডও নেন ৩ উইকেট। ভুবনেশ্বর কুমার, অভিনন্দন সিং ও সুযশ শর্মা পেয়েছেন ১টি করে উইকেট।
জবাবে খেলতে নেমে ১৫.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে ফেলে আরসিবি। বিরাট কোহলি ওপেন করতে নেমে ৩৮ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন। দেবদত্ত পাড়িক্কল করেন ২৬ বলে ৬১। অধিনায়ক রজত পাটীদার ১২ বলে ৩১ রানের ইনিংস খেলেন। টিম ডেভিড অপরাজিত থাকেন ১০ বলে ১৬ রানে।
-
আইপিএল ২০২-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত বিসিসিআইয়ের, এর আগে আর কোন বছর বন্ধ থেকেছে অনুষ্ঠান? -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন











Click it and Unblock the Notifications