Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা আক্রান্ত রোগীর দেহ বদলের অভিযোগ! পরিবারের হাতে দেওয়া হল অন্য একজনের দেহ

ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। বাড়ছে আতঙ্ক। আর এরই মধ্যে মৃতের দেহ অদলবদলের অভিযোগ। হাওড়ায় কোভিড হাসপাতালে চাঞ্চল্য।

ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। বাড়ছে আতঙ্ক। আর এরই মধ্যে মৃতের দেহ অদলবদলের অভিযোগ। হাওড়ায় কোভিড হাসপাতালে চাঞ্চল্য।

করোনা আক্রান্ত রোগীর দেহ বদলের অভিযোগ!

তিনদিন পরেও কোভিড হাসপাতাল থেকে মিলল না দেহ। অভিযোগ, উল্টে পরিবারের হাতে তুলে দেওয়া হয় অন্য একজনের দেহ।

হাওড়ায় এক কোভিড হাসপাতালে রোগীর দেহ বদলের অভিযোগ উঠল। দাশনগরের একটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে উঠেছে ওই অভিযোগ।

জানা গিয়েছে, হৃদরোগের সমস্যা হওয়ায় বৃহস্পতিবার প্রথমে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আশরাপ আলি মিদ্যাকে (৭০)। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় ওইদিনই রোগীকে শহরের একটি কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার মৃত্যু হয় ওই করোনা আক্রান্ত ওই বৃদ্ধের।

মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালে দেহ সনাক্ত করতে গিয়ে জানা যায় তাঁদের পরিবারের দেহ সেখানে নেই। এমনকি অন্যের সঙ্গে মৃতের দেহ বদলের অভিযোগ। এরপরই বাঁকড়া ফাঁড়িতে মৃতের পরিবার অভিযোগ জানায়।

হাওড়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস বলেন, আমি ঘটনার খোঁজখবর নেব। যদি কোনও অভিযোগ জমা পড়ে তার তদন্ত হবে। এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। অন্যদিকে, এক কোভিড রোগীর মৃত্যু নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল হাওড়ার ঘুসুড়ির জয়সওয়াল হাসপাতালে।

জানা গিয়েছে, বিকেলে হাওড়া জেলা হাসপাতাল থেকে ৩৮% স্যাচুরেশন সহ মহম্মদ সাকিল ( ৪০ ) নামের ওই কোভিড রোগীকে পাঠানো হয় ঘুসুড়ির জয়সওয়াল হাসপাতালে। সেখানে ওই রোগীকে চিকিৎসা শুরুর আগেই মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।

এরপরই ওই হাসপাতালে ভাঙচুর শুরু করেন রোগীর আত্মীয়রা। অভিযোগ বহিরাগতরা ঢুকে হাসপাতালের বহির্বিভাগ ও ইমারজেন্সিতেও ভাঙচুর চালানোর চেষ্টা করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+