Santosh Trophy: বিহারের বিরুদ্ধে ড্র করে মূল পর্বে বাংলা, কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সঞ্জয় সেনের দলের জন্য
সন্তোষ ট্রফির মূল পর্বে পৌঁছে গেল বাংলা দল। যোগ্যতা নির্ণয়ের পর্বের গ্রুপ ফ্রেস ম্যাচে বিহারের সঙ্গে গোল শূন্য ড্র করে মূল পর্বে প্রবেশ করল বঙ্গ ব্রিগেড।
প্রথম ম্যাচে ঝাড়খন্ড কে ২-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে উত্তর প্রদেশকে ৭ বলে হারালেও তৃতীয় ম্যাচে অবশ্য জয় পেল না সঞ্জয় সেনের দল কিন্তু তাতেও মূল পর্বে যাওয়া আটকালো না বাংলায়। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষ থেকেই মূল পর্বে যোগ্যতা অর্জন করল বাংলা দল।।

বুধবার কল্যাণীতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিহারের বিরুদ্ধে প্রাধান্য নিয়ে খেললেও জয় পেল না বাংলা। অথচ প্রথম ২ ম্যাচে ৯ করেছিল করেছিলেন বাংলার ফুটবলাররা। গোটা ম্যাচে একাধিক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারলেন না বাংলার ফুটবলাররা। এমনকি পেনাল্টি থেকে গোল করতেও পারলেন না রবি হাঁসদা। এই ম্যাচে বাংলা কোচ সঞ্জয় সেন তিনটি চেঞ্জ করেন। বিশেষ করে আক্রমনভাগে মনোতোষ মাঝির না থাকাটা একটা প্রভাব ফেলল ম্যাচে।
এবার শুরু হবে আসল পরীক্ষা। হায়দরাবাদে মূল পর্বের খেলা হবে সন্তোষ ট্রফির। পরপর দুটো ম্যাচে একতরফা বড়ো ব্যবধানে জিতে হয়তো কিছুটা হলেও অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়েই নেমেছিল বাংলা। বিহারের মতো সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে পরের রাউন্ডের ম্যাচে আরও সাবধানে খেলতে নামবে বাংলা। পরবর্তী রাউন্ডের দলগুলো কিন্তু অনেক বেশি শক্তিশালী। এই ম্যাচের ফলাফল থেকে নিজেদেরকে আরও বেশি তৈরি করে সতর্ক হয়ে মাঠে নামবে।
প্রথম দুই ম্যাচে জিতলেও তৃতীয় খেলায় আটকে গিয়ে কিছুটা হতাশ বাংলার কোচ সঞ্জয় সেন। তিন ম্যাচে ৯ পয়েন্ট না পাওয়ায় হতাশ বাংলার কোচ। তাঁর কথায়, বিহারের বিরুদ্ধে খেলা বাংলার ফুটবলাররা খেলেছে তাতে আমি অত্যন্ত খুশি। সন্তোষ ট্রফিতে প্রতিযোগিতার মান অনেক বৃদ্ধি পেয়েছে। কোনও দল সহজ নয়ষ আমাদের লক্ষ্য ছিল ৯ পয়েন্ট নিয়েই মূল রাউন্ডে যাবো. সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারেনি.।
একইসঙ্গে তিনি বলেন, পেনাল্টি নষ্ট করাটা ম্যাচের অংশ। আমাদের গ্রুপ বিন্যাস জানি না, কোনও সূচি পাইনি। শুনেছি কৃত্রিম ঘাসের মাঠে খেলতে হবে। কীভাবে ভারতের ফুটবল চলছে জানি না। গত বছর যোগ্যতাই অজন করতে পারেনি, এবার সেই লক্ষ্য পূরণ হয়েছে, এবার কঠিন ম্যাচ অপেক্ষা করছে.
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications