মুম্বই সিটির সঙ্গে গোলশূন্য ড্র করে ফাইনালে আতলেতিকো দে কলকাতা
সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুম্বই সিটির সঙ্গে গোলশূন্য ড্র করে ফাইনালে পৌঁছল এটিকে।দ্ বিতীয় সেমিফাইনালে কেরালা ব্লাস্টার্স আর দিল্লি ডায়নামোসের মধ্যে যে জিতবে তারই সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে কলকাতা।
কলকাতা, ১৩ ডিসেম্বর : সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুম্বই সিটির সঙ্গে গোলশূন্য ড্র করে ফাইনালে পৌঁছল আতলেতিকো দে কলকাতা।
ঘরের মাঠে সেমিফাইনালের প্রথম লেগে মুম্বই সিটি এফসিকে ৩-২ গোলে হারিয়েছিল আতলেতিকো। দ্বিতীয় সেমিফাইনাল লেগে গোলশূন্য ড্র করে অবশেষে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল এটিকে। দ্বিতীয় সেমিফাইনালে কেরল ব্লাস্টার্স আর দিল্লি ডায়নামোসের মধ্যে যে জিতবে আগামী ১৮ ডিসেম্বর তারই সঙ্গে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে এটিকে।

প্রথমার্ধে জোর লড়াইটা শুরু করলেও শেষের দিকে ছন্দপতন হয় মুম্বইয়ের খেলোয়াড়দের। ৪৩ মিনিটের মাথায় ১১ থেকে কমে ১০ জন হয়ে আসা দলকে সামলে একটা বলও গোলপোস্টে ঢোকাতে পারল না মুম্বই।
দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রবার্টকে। তবু অপ্রতিরোধ্য ছিল এটিকে। মুম্বইয়ের হয়ে সুনীল ছেত্রী সহজ গোল করার সুযোগ পেয়েছিলেন ঠিকই , কিন্তু এটিকে-র গোলকিপার দেবজিৎ মজুমদারের দক্ষতায় তা আর গোলপোস্ট ছুঁতে পারেনি।
এদিন কলকাতা রক্ষণাত্মক খেলা দিয়েই শুরু করেছিল। কলকাতার কোচ হোসে মলিনা দলের সেরা দুই খেলোয়াড় ইয়ান হিউম ও সমীঘ দৌতিকে খেলাননি। সেই জায়গা থেকে দেখলে কোচের রণনীতি কিন্তু সফল।
তবে খেলা শেষ হতেই মাঠে উত্তেজনা দেখা যায়। খেলা শেষের চূড়ান্ত বাঁশি বাজতেই মুম্বইয়ের খেলোয়াড়, সমর্থক ও দলের সহযোগী কর্মীরা টাচ লাইনের কাছে এটিকে খেলোয়াড়দের আক্রমণ করেন। খেলোয়াড় প্রীতম কোটালের চোখর পাশে আঘাত লাগে। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications