ISL: সুপার সিক্সের ক্ষীণ আশা এখনও আছে ইস্টবেঙ্গলের, জেনে নিন অস্কারের দলে কঠিন সমীকরণ
মিনি ডার্বিতে মহমেডানকে হারিয়ে সুপার সিক্সের ক্ষীণ আশা টুকু জিইয়ে রেখেছে ইস্টবেঙ্গল। পর পর হারের ধাক্কা কাটিয়ে মহমেডানের বিরুদ্ধে জয় পেয়েছে লাল হলুদ শিবির। ২০টি ম্যাচ খেলে এ বারের লিগে ইস্টবেঙ্গলের এটি ৬নম্বর জয়। ২০ ম্যাচে ২১ পয়েন্টে পৌঁছালো ইস্টবেঙ্গল। কোন অঙ্কে সুপার সিক্সে যেতে পারে অস্কার ব্রুজোর দল, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
ইস্টবেঙ্গলের এখনও চার ম্যাচ বাকি আছে। লাল হলুদের খেলা বাকি পাঞ্জাব এফসি, হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি এবং নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এর মধ্যে হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি ম্যাচ ঘরের মাঠে খেলবে লাল হলুদ। প্রথমত এই চারটি ম্যাচের সবকটিতেই জিততে হবে। সব ম্যাচ জিতলে ইস্টবেঙ্গলের পয়েন্ট হবে ৩৩। তবে সব ম্যাচ জিতলেই হবে না একইসঙ্গে জটিল সমীকরণও মেলাতে হবে ইস্টবেঙ্গলকে।

বেঙ্গালুরু এফসি ২০ ম্যাচে ৩১ পয়েন্টে আছে। এবং মুম্বই সিটি এফসি ২০ ম্যাচে ৩১ পয়েন্টে আছে। এই দলগুলিকে আগামী ম্যাচগুলি হারতে হবে। এর মধ্যে বেঙ্গালুরু এবং নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে হবে লাল হলুদকেই।এর পাশাপাশি নর্থইস্ট এবং বেঙ্গালুরু, মুম্বই সিটি এবং বেঙ্গালুরু ম্যাচ ড্র হলে সুবিধা পাবে ইস্টবেঙ্গল।
এবার আসা যাক দ্বিতীয় অধ্যায়ে, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স, পাঞ্জাব এফসি, চেন্নাইয়িন এফসি এই দলগুলিও ইস্টবেঙ্গলের উপরে আছে। ফলে তাদের সমীকরণও আছে। ওড়িশা এফসি ২১ ম্যাচে ২৯ পয়েন্টে আছে। কেরালা ব্লাস্টার্স ২০ ম্যাচে ২৪ পয়েন্টে আছে। পাঞ্জাব এফসি ২০ ম্যাচে ২৪ পয়েন্টে আছে। চেন্নাইয়িন এফসি ২১ ম্যাচে ২৪ পয়েন্টে আছে। ফলে এই দলগুলির ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে লাল হলুদ। ফলে ইস্টবেঙ্গলের প্লে-অফের সমীকরণ কেসি নাগের অঙ্কের থেকেও কঠিন।
সুপার সিক্স নিয়ে এখনও আশাবাদী অস্কার ব্রুজো। তিনি বলেছেন, গত সপ্তাহে আমরা খুব একটা ভালো খেলতে পারিনি, মহমেডানের বিরুদ্ধে ম্যাচে জয় আমাদের আত্মবিশ্বাস ফেরাবে। আইএসএলের সুপার সিক্সের রাস্তা কঠিন হলেও লড়াইয়ের রাস্তা থেকে আমরা সরে আসিনি ।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications