রান্নায় নারকেল তেল ব্যবহার কার্যত বিষ খাওয়ার সামিল, দাবি নয়া সমীক্ষায়
নারকেল তেল দিয়ে অনেকেই রান্না করেন। আবার দক্ষিণ ভারতে তো নারকেল তেল ভোজ্য হিসাবেই ব্যবহৃত হয়। কিন্তু, নয়া সমীক্ষায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে এল তা জানলে সকলেই আতঙ্কিত হয়ে পড়বেন।
আপনি যদি নারকেল তেল দিয়ে রান্না খুব ভাল বাসেন, তবে এবারে সাবধান হোন। নারকেলে থাকে সম্পৃক্ত চর্বি (স্যাচুরেটেড ফ্যাট)। যা আপনার রক্তে "খারাপ" কোলেস্টেরলকে বাড়িয়ে দেয়। সাম্প্রতিক সমীক্ষায় এমনটাই দাবি করেছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন।
স্বাস্থ্যকর খাবার তেল হিসেবে নারকেল তেল বিক্রি করা হয় এবং বলা হয় এতে থাকা ফ্যাট অন্য তেলের থেকে কম এবং স্বাস্থ্যের পক্ষে ভাল। আমাদের দক্ষিণের রাজ্যগুলির অনেক জায়গাতেই নারকেল তেল দিয়ে রান্না করা হয়। তবে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানাচ্ছে, নারকেল তেল ভাল বলার পক্ষে যুক্তি তাদের কাছে নেই।

তবে কোন ফ্যাট ভাল, আর কোনটা খারাপ তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে । যেমন, অ্যানিম্যাল অর্থাৎ পশুজ ফ্যাটের মধ্যে লার্ড "খারাপ" ফ্যাট। আবার উদ্ভিজ্জ ফ্যাটের মধ্যে অলিভ এবং সানফ্লাওয়ারকে "ভাল" ফ্যাটের তালিকায় রয়েছে। স্যাচুরেটেড ফ্য়াট কোনটার মধ্যে বেশি কিংবা কম রয়েছে তার ওপর ভিত্তি করেই খারাপ কিংবা ভাল ফ্যাটের তালিকা করা হয়।
স্যাচুরেটেড ফ্যাট স্বাস্থ্যের পক্ষে খারাপ, এই মতে সঙ্গে অনেকেই একমত নন। স্যাচুরেটেড ফ্যাট বেশি পরিমাণে খেলে রক্তে "খারাপ" কোলেস্টরলের পরিমাণ বাড়ে এবং আর্টারিতে জমা হয়ে তা হৃদরোগ কিংবা স্ট্রোকের মতো রোগের প্রাবল্য বাড়িয়ে দেয়। অনেকেই দাবি করেন, নারকেলে থাকা বিভিন্ন ধরনের ফ্যাট
শরীরের পক্ষে উপযোগী। কিন্তু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানাচ্ছে, এই বক্তব্যে সমর্থনে তাদের কাছে ভাল-কোনও প্রমাণ নেই।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, নারকেল তেলের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট কিংবা সম্পৃক্ত চর্বির পরিমাণ বিরাশি শতাংশ। এই স্যায়চুরেটেড ফ্যাটের পরিমাণ মাখনে থাকে তেষট্টি শতাংশ, গরুর মাংসে পঞ্চাশ শতাংশ এবং শুয়োরের মাংসে থাকে উনচল্লিশ শতাংশ।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, মানুষকেই ঠিক করতে হবে, কতটা পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট, আর কতটা পরিমাণ আনস্যাচুরেটেড অলিভ কিংবা সানফ্লাওয়ারের মতো উদ্ভিজ্জ তেল তারা খাবেন।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications