বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কন্যাভ্রুণ হত্যার হার বেশি, দেখুন বাংলা সহ অন্য রাজ্যে কী অবস্থা
দেশের অপেক্ষাকৃত গরিব রাজ্যগুলিতে বেশি পরিমাণে কন্যা সন্তান জন্মাচ্ছে। কেন্দ্রীয় রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে।
দেশের উচ্চবিত্ত রাজ্যগুলিতেই কন্যা সন্তানের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হয় বেশি। বিশেষ করে উত্তর ও পশ্চিম ভারতে সেই হার সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি। দেশের অপেক্ষাকৃত গরিব রাজ্যগুলিতে বেশি পরিমাণে কন্যা সন্তান জন্মাচ্ছে। কেন্দ্রীয় রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে। পিছিয়ে পড়া গরিব রাজ্য বলে যেগুলিকে অবহেলা করা হয়, সেই রাজ্যগুলির প্রকারান্তরে নারী স্বতন্ত্রতা ও অধিকারের লড়াইয়ে ধনী রাজ্যগুলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

পিছিয়ে উত্তর ও পশ্চিম ভারত
নয়টি রাজ্য়ের মধ্যে সাতটি রাজ্যে পুরুষ ও মহিলার জন্মের হার জাতীয় গড়ের অনেক নিচে। তার মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা উত্তর ভারত ও পশ্চিম ভারতের। হরিয়ানা, উত্তরাখণ্ড, গুজরাত মেয়েদের জন্মের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে। অথচ এই তিনটি রাজ্য দেশের সবচেয়ে ধনী প্রথম দশটি রাজ্যের মধ্যে রয়েছে।

নিকৃষ্টতম স্থানে হরিয়ানা
হরিয়ানা (২০১৫-১৬ সালের হিসাবে) ভারতের চতুর্থ ধনী রাজ্য। অথচ সবচেয়ে নিকৃষ্ট লিঙ্গের অনুপাত এই রাজ্যের। ১ হাজার পুরুষের মধ্যে মহিলার সংখ্যা ৮৩১ জন। তারপরে রয়েছে উত্তরাখণ্ড। সেখানে প্রতি ১ হাজার পুরুষে নারীর সংখ্যা ৮৪৪ জন। দেশের দশম ধনী রাজ্য গুজরাতে প্রতি ১ হাজার পুরুষে ৮৫৪জন মহিলা জন্ম নিচ্ছে।

নীতি আয়োগের রিপোর্ট
লিঙ্গের অনুপাত সমাজের ভাবনা প্রতিফলনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। কোন রাজ্য লিঙ্গ নির্ধারণ করে সন্তানের জন্মে উৎসাহী হচ্ছে তা দেখে নতুন পরিকল্পনা গ্রহণ করা যায়। কেন্দ্রীয় সরকারের সংস্থা নীতি আয়োগ ২০১৮ সালে লিঙ্গের অনুপাত ও বৈষম্য নিয়ে রিপোর্ট পেশ করেছে।

হু-র নির্দেশিকা
সাধারণভাবে ১ হাজার পুরুষে ৯৪৩-৯৮০জন মহিলার জন্ম হলে তা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী এই সংখ্যা স্বাভাবিক। কারণ পুরুষদের মৃত্যুর হার অনেক বেশি থাকে। তবে এই সংখ্যার নিচে হলেই তা আশঙ্কার কারণ হয়ে দাঁড়ায়।

শেষ দশ রাজ্য
হরিয়ানা, উত্তরাখণ্ড ও গুজরাতের পরে ১ হাজার পুরুষ প্রতি মহিলার হারে নিকৃষ্ট স্থানে রয়েছে রাজস্থান (৮৬১জন), দিল্লি (৮৬৯ জন), মহারাষ্ট্র (৮৭৮ জন), উত্তরপ্রদেশ (৮৭৯ জন), পাঞ্জাব (৮৮৯ জন), জম্মু ও কাশ্মীর (৮৯৯ জন)। আর ভারতের গড় প্রতি ১ হাজার পুরুষে ৯০০ জন মহিলা।

এগিয়ে গ্রাম
সমীক্ষায় দেখা গিয়েছে, মেয়েদের জন্মের হারের বিচারে শহরকে পিছনে ফেলেছে গ্রাম। শহরে প্রতি হাজার পুরুষে যেখানে ৯০২জন নারীর জন্ম হয় সেখানে গ্রামে ৯২৩টি শিশুকন্যা জন্মগ্রহণ করে।

বিশ্বব্যাঙ্কের রিপোর্ট
লিঙ্গের অনুপাতে ভারতবর্ষ ক্রমশ পিছিয়ে পড়ছে বলেও বিশ্বব্যাঙ্কের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ১৯৫১ সালে ১ হাজার পুরুষে মহিলার অনুপাত ছিল ৯৪৬ জন। সেখানে ২০৩১ সালে সেই সংখ্যা কমে ৯৩৬ জনে এসে দাঁড়াবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে।

গুজরাত অনেক পিছিয়ে পড়ছে
নীতি আয়োগের সাম্প্রতিকতম ২০১৮ সালের রিপোর্ট বলছে, ২১টি বড় রাজ্যের মধ্যে ১৭টিতে গত দুই বছরে লিঙ্গের অনুপাত অনেক বেড়ে গিয়েছে। সবচেয়ে বেশি গড়ে ৫৩জন হারে বেড়েছে গুজরাতে।

জাতীয় গড়ের চেয়ে এগিয়ে বাংলা
২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতে প্রতি ১ হাজার পুরুষে মহিলার সংখ্যা ৯৪০ জন। পশ্চিমবঙ্গে সেই গড় ৯৫০ জনের। মহিলাদের সংখ্যায় কেরল, পুদুচ্চেরির মতো রাজ্য অনেক এগিয়ে। সেখানে পুরুষের চেয়ে মেয়েরা অনুপাতে এগিয়ে রয়েছেন।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications