Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চলতি বছরে কবে পালিত হবে মা দিবস, জানুন ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে

'মা’ এই কথাটি হয়তো খুব ছোট, কিন্তু এর মাহাত্ম্য অনেক। যা হয়তো ভাষায় বর্ণনা করা খুব কঠিন। সুখ, দুঃখ, আবেগের যে অনুভূতিগুলি যে মানুষটিকে না বললেও এক নিমেষে বুঝে যায়, যার কাছে নেই কোনও চাহিদা, যিনি শুধু ভালোবাসতে জানেন, যার বুকে অতি কষ্টে মুখ লুকিয়ে কাঁদা যায়।

দিনের শেষে অনেক অসুবিধার পরে মা বলে 'আমি আছি তো’, এক কথায় আমাদের ভালো থাকার আরেকটা অংশ, আমাদের মা। মায়ের তুলনা হয় না। পরিবারের সকল সদস্যদের মুখে হাসি ফোঁটাতে তাঁর জুড়ি মেলা ভার। চলতি বছরে ১৪ মে পালিত হবে মা দিবস।

মা দিবসের ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে জানুন

তবে মা দিবস কিন্তু রোজই পালন করা যায়। যে মানুষটি এক বছর সন্তানকে গর্ভে ধারণ করে কষ্ট সহ্য করে তাঁকে পৃথিবীর আলো দেখান, তাঁর জন্য কোন বিশেষ দিনের প্রয়োজন হয় না, নিত্যদিনই তাঁর দিন, তবে কেন এইদিনে মা দিবস পালন করা হয়, জানুন ইতিহাস, তাৎপর্য সম্পর্কে।

প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস, সেইদিনটি শুধু মায়েদেরই দিন। এদিন অনেক সন্তানরা তাঁদের মায়েদের কাজ থেকে ছুটি দিয়ে থাকেন, মায়েদের খুশি করার জন্য ঘুরতে নিয়ে যান, পছন্দ সই খাবার খাওয়ান, আবার গিফটও দেন, সঙ্গে থাকে অফুরন্ত ভালোবাসা। চলতি বছরের ১৪ মে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ নানান দেশে আনন্দের সঙ্গে পালিত হবে মা দিবস।

মা দিবসের ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে জানুন

১৯০৮ সালে আন্না জার্ভিস নামের এক ব্যক্তি প্রথম মাদার্স ডে উদযাপন করেছিলেন। পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মা অ্যান রিভস জার্ভিসের স্মৃতি রক্ষায় বিশেষ এই দিনটি উৎসর্গ করেছিলেন তিনি। আয়োজন করেছিলেন বিশেষ অনুষ্ঠানেরও। এরপর থেকে পশ্চিম ভার্জিনিয়ায় এই দিনটি মাতৃ দিবস হিসেবে পালন করা হয়।

তিনি আহত সৈন্যদের যত্নের জন্য একটি ওয়ার্ক ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। আন্না জার্ভিসের উদ্দেশ্য ছিল তাঁর পরিবার ও দেশের প্রতি তাঁর মায়ের উত্সর্গ ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো। তাঁরই প্রচেস্টায় ১৯১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মা দিবস আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেওয়া হয়। আর এই দিনটি ছুটির দিন হিসাবে ঘোষিত হয়।

মা দিবসের ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে জানুন

মা দিবস হল একটি বিশেষ দিন। এই দিনটি বিশেষত মাকে কৃতজ্ঞতা জানানো, ভালোবাসায় পূর্ণ করে তোলার একটি বিশেষ দিন। প্রতিটি মা তাঁর সন্তানকে কঠোর পরিশ্রম করে, আত্মত্যাগ করে, জীবনে সমস্ত চাহিদাকে বিসর্জন দিয়ে বড় করে তোলেন। তাঁর অবদান ভোলার নয়। অনেক জায়গাতেই মা দিবসকে মাতৃ দিবসও বলা হয়।

মা দিবসের ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে জানুন

বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। এদিন মায়েদের খুশি করতে তাঁর সন্তানরা অনেক কিছু করে থাকেন। কেউ বা মাকে ফুলের তোড়া উপহার দেন, কেউ বা আবার মাকে নিয়ে ঘুরতে যান, কেউ আবার মায়ের সঙ্গে আনন্দ করে অনেকটা সময় কাটিয়ে দেন।

মা দিবসের ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে জানুন

এমন অনেকেই রয়েছেন যারা এই বিশেষ দিনে মাকে খুশি করতে তাঁদের সাধ্য মত কিছু জিনিস দারিদ্র ব্যক্তিদের দান করে থাকেন। পাড়ায় পাড়ায়ও কিন্তু আড়ম্বরের সঙ্গে পালিত হয় মা দিবস অনুষ্ঠান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+