রেস্তোরাঁ বা বাইরের খাবার থেকেও কি ছড়াতে পারে কোভিড–১৯?
অনেকেই আছেন যাঁরা শনি বা রবিবার বাইরে খেতে পছন্দ করেন। কিন্তু করোনা ভাইরাসের জেরে তাঁদের বাইরে খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। ১১৬টি দেশের ৪,৯২৩ জনের প্রাণ গিয়েছে এই রোগে আক্রান্ত হয়ে, ভারতেও ২ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। হু–এর পক্ষ থেকে এই রোগকে মহামারির তকমা দেওয়া হয়েছে। অধিকাংশ মানুষই এখন বাড়ির বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন।

অনেকেই রয়েছেন যাঁরা এই সময়ে বাইরের খাবারের চেয়ে বাড়িতে বানানো খাবার খাওয়াই বেশি পছন্দ করছেন। রেস্তোরাঁতে ভিড়ের মধ্যে যেতে চাইছেন না অনেকেই। তবে এমন অনেক মানুষই আছেন যাঁদের পক্ষে এই সময়ে বাইরের খাবার থেকে দূরে থাকা অসম্ভব। এমনকী এখনও অনেকেই দিব্যি বাইরের খাবার খাচ্ছেন বা এখনো বাইরের খাবার এড়িয়ে যাননি। এখন প্রশ্ন উঠতেই পারে মহামারির তকমা পাওয়া করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে বাইরের রেস্তোরাঁতে খাওয়া কতটা নিরাপদ।
কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন যে বাইরে খাবার খেলে কোভিড–১৯ হবে এটা ঠিক তথ্য নয়। তবে যদি সতর্কতামূলক ব্যবস্থা ও ভালো স্বাস্থ্য সচেতন অভ্যাস রাখা যায়, যেমন বারে বারে সাবান ও জল দিয়ে হাত ধোওয়া বা অ্যালকোহল রয়েছে এমন সাবান দিয়ে হাত ধোওয়া এবং অসুস্থদের থেকে দূরে থাকা এগুলি মেনে চললেই হবে।
খাদ্য সুরক্ষা বিশেষজ্ঞ বেনজামিন চাপম্যান বলেন, 'রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ও স্থানীয় ও রাজ্য জন স্বাস্থ্য দপ্তর থেকে যে তথ্য পেয়েছি, তাতে প্রাথমিকভাবে কোনও সুপারিশ নেই যে মানুষ বাইরে খাওয়া–দাওয়া করতে পারবে না।’ আয়ারল্যান্ডের ফুড সেফটি অথরিটি জানিয়েছে যে খাবারের মাধ্যমে কোনও জীবাণু সংক্রমিত হয় না। সুতরাং, খাদ্যের মাধ্যমে জীবাণুটি সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই এবং এখনও পর্যন্ত কোভিড–১৯ এর সঙ্গে এই ঘটনার কোনও প্রমাণ পাওয়া যায় নি।
মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও খাদ্যজনিত অসুস্থতার বিশেষজ্ঞ ক্রেগ হেডবার্গ জানিয়েছেন যে অসুস্থতা খাবারের মধ্য দিয়ে ছড়ায় এ নিয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি। তিনি জানান যে এটা খুব স্পষ্ট যে করোনা ভাইরাস হল নতুন এক জীবাণু এবং বিজ্ঞানীরা এখনও এই জীবাণুর প্রকৃতি বোঝার চেষ্টা করছেন, এমনকী এটা কিভাবে ছড়ায় তাও। এই সংক্রমণ সাধারণত হাঁচি, কাশি বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে ছড়াতে পারে। হাভার্ড হেল্থে প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে যে আক্রান্ত ব্যক্তির মল থেকেও এই রোগ ছড়ার সম্ভাবনা রয়েছে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications