Bidhan Chandra Roy: ডাঃ বিধান রায়ের যুক্তি ফেলতে পারেননি গান্ধীজিও, অসুস্থ হয়ে নিয়েছিলেন অ্যালোপ্যাথি চিকিৎসা
১ জুলাই দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় ভারতবর্ষে। ১৯৯১ সাল থেকে এই রীতি চালু হয়েছে আমাদের দেশে। পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের প্রতি সম্মান জানিয়েই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। রাজনীতিবিদ, সফল প্রশাসক ছাড়াও একজন কিংবদন্তি চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন ডা. বিধানচন্দ্র রায়।
রবীন্দ্রনাথ ঠাকুর, মতিলাল নেহরু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, কমলা নেহরু, বল্লভভাই পটেল, ইন্দিরা গান্ধী-- কে না তাঁর চিকিৎসা-পরামর্শ নিতেন। রাজনীতিতে আসার আগে চিকিৎসাই ছিল ডাঃ বিধান চন্দ্র রায়ের পেশা। স্নাতক হওয়ার পর কলকাতা মেডিকেল কলেজে পড়াশোনা শুরু করেন বিধানসচন্দ্র রায়। কিন্তু তিনি বরাবরই চাইতেন বিদেশ থেকে চিকিৎসার ডিগ্রি অর্জুন করতে ।

সেই জন্য লন্ডনের একটি কলেজে তিনি ২৯ বার আবেদন করেন ভর্তি হওয়ার জন্য। শেষবার তাঁর আবেদন গৃহীত হয় ইংল্যান্ডের কলেজের পক্ষ থেকে। দেশে ফিরে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসক হিসাবে যোগ দেন। একজন স্বনামধন্য চিকিৎসক হিসেবে খ্যাতি অর্জনের পর চিকিৎসার উন্নয়নে একাধিক কাজ করেন বিধানচন্দ্র রায়। ১৯২৫ সালে রাজনীতিতে প্রবেশ করেন ডা. বিসি রায়। পড়ুয়াদের ধর্মঘট ও আন্দোলনে যোগ দেওয়ার ধারণার বিরুদ্ধে ছিলেন তিনি।
তবে চিকিৎসা পেশা পুরোপুরি ছাড়েননি। রবীন্দ্রনাথ থেকে গান্ধীজি অসু্স্থ হলেই ডাক পড়ত ডাঃ বিসি রায়ের। তবে বিধান রায়ের হাতে গান্ধীজির চিকিৎসা নিয়ে বেশকিছু কাহিনীও শোনা যায়।
মহাত্মা গান্ধীরও চিকিৎসা করেছিলেন তিনি। বাপুজি অ্যালোপ্যাথি চিকিৎসা নিতেন না। আর বিধান রায় ছিলেন অ্যালোপ্যাথি চিকিৎসক। ১৯১৩-১৯৪৮ পর্বে মহাত্মা গান্ধী ১৮ বার অনশন পালন করেন। অসুস্থও হয়েছেন। এর মধ্যে বহু বারই বিধানচন্দ্র তাঁর পাশে উপস্থিত থেকেছেন। শোনা যায় একবার দীর্ঘ অনশনের পর অসুস্থ হয়ে পুনায় ছিলেন গান্ধীজি। ডাঃ বিধান রায় গান্ধীজিকে দেখতে গেলেন।
মহাত্মা গান্ধী একটি প্রশ্ন করেছিলেন ডা. বিসি রায়কে, 'কেন আমি তোমার চিকিৎসা নেব? তুমি কি আমার চার কোটি দেশবাসীকে বিনামূল্যে চিকিৎসা দিতে পারবে? এর উত্তরে ডাঃ বিধান চন্দ্র রায় বাপুজিকে জানিয়েছিলেন, 'না গান্ধীজি, আমি দেশের সব রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিতে পারিনি। কিন্তু এখানে আমি মোহনদাস করমচাঁদ গান্ধীর চিকিৎসা করতে আসিনি বরং তাঁর চিকিৎসা করতে এসেছি যিনি আমার কাছে আমার দেশের ৪০ কোটি মানুষের প্রতিনিধিত্বকারী"। তাঁর এই উত্তরের পরই ডাঃ রায়ের চিকিৎসা নিতে রাজী হন।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications