Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Co-operative Election: শুভেন্দু গড়ে ধরাশায়ী বিজেপি! কাঁথি সমবায় নির্বাচনে সবুজ ঝড়, পাণ্ডুয়ায় সব আসনে জয়ী বাম

Contai and Pandua Co-operative Election: সুপ্রিম কোর্টের নির্দেশে কাঁথি কো অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। তবু তৃণমূলের (TMC) কাছে বিরাট ব্যবধানে পরাজয় বিজেপির (BJP)। ১০৮ আসনের মধ্যে ১০১টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। মাত্র ৭টি আসন পেয়েছে বিজেপি। খাতাই খুলতে পারেনি সিপিএম (CPIM)।

আইনি জটিলতার কারণে কাঁথি কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ ছিল। নির্বাচনের অনুমতি পেতে মামলা গড়ায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। নির্বাচন কেন্দ্রগুলিতে আধা সামরিক বাহিনী (Central Force) দিয়ে ভোট করানোর দাবিতে আদালতের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

CONTAI

অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে রবিবার মোট ১৫ টি ভোটকেন্দ্রের মধ্যে স্থান পরিবর্তিত ৫টি ভোটকেন্দ্রে ১৫ জন করে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নির্বাচন করা হয়। সকাল ন'টা থেকে দুপুর দুটো পর্যন্ত চলে ভোটগ্রহণ। কাঁথি এক, দুই, তিন, চার ও এগরা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

২০১৫ সালে শেষবার কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট হয়েছিল। বুথে বুথে ছিল সিসিটিভিও। তবু কাঁথি সমবায় নির্বাচনে এড়ানো যায়নি অশান্তি। খোদ কাঁথিতেই সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। ভোটার স্লিপ বিলি ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে সিপিএম। অশান্তি ছড়ায় হেঁড়িয়া, কোলাঘাট ও রামনগরেও।

অন্যদিকে, হুগলির পাণ্ডুয়ায় সমবায় নির্বাচনে বড় জয় পেল বামেরা। সমবায়ের ১২টি আসনেই জয়লাভ করে সিপিএম। পাণ্ডুয়ার ইটাচুনা মান্দারণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে সিপিএম। বাকি ১১ আসনে তৃণমূল ও সিপিএম প্রার্থী দিয়েছিল। কোনও আসনেই প্রার্থী দেয়নি বিজেপি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+