Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নামিবিয়া ম্যাচে খেলবেন বুমরাহ? পাকিস্তানের জন্য হুঙ্কার তিলকের

কাল টি২০ বিশ্বকাপে দিল্লিতে ভারত খেলবে নামিবিয়ার বিরুদ্ধে। যদিও তারই মধ্যে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে।

১৫ ফেব্রুয়ারি ভারত কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবে। ভারত প্রস্তুত, দাবি তিলক বর্মার।

আইসিসি এবং অন্যান্য সদস্য দেশগুলির চাপের মুখে নিজেদের অবস্থান পরিবর্তন করে শ্রীলঙ্কার কলম্বোয় ভারতের বিরুদ্ধে মেগা লড়াইয়ে অংশগ্রহণে রাজি হয়েছে পাকিস্তান। আজ তিলক জানান, "সত্যি বলতে, আমরা খেলার জন্য খুবই উত্তেজিত। একদিন আগেই জেনেছি যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। আমরা প্রস্তুত। আমরা সব দল, বোলার এবং ব্যাটারদের পর্যবেক্ষণ করছি। দলের সব খেলোয়াড় এবং সদস্যরা খেলার জন্য প্রস্তুত। এখন আমরা ম্যাচ জোনে আছি, পরিকল্পনা শুরু হবে।"

ম্যাচের প্রস্তুতি প্রসঙ্গে তিলক আরও জানান, তাঁরা প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোচ্ছেন এবং ভিডিও বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিপক্ষের রণনীতি তৈরি করছেন। উইকেটের আচরণ এবং নির্দিষ্ট বোলারদের লক্ষ্য করে খেলার পরিকল্পনাও করা হচ্ছে।

এর আগে ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছিলেন, শ্রীলঙ্কায় ভারতের চেয়ে বেশিদিন থাকার সুবাদে পাকিস্তান বাড়তি সুবিধা পাবে, কারণ তারা সেখানেই তাদের সব ম্যাচ খেলবে। যদিও তিলক বলেন, "আমরা একবারে একটি করে ম্যাচ নিয়ে এগোচ্ছি। শ্রীলঙ্কায় খেলার, সেখানকার পরিবেশের চ্যালেঞ্জ সামলাতে আমরা প্রস্তুত।"

টি২০ বিশ্বকাপে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত তিলক বর্মা এদিন জানান, প্রয়োজনে তিনি অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে মিলে অ্যাঙ্করের ভূমিকা পালন করতেও প্রস্তুত।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের অভিজ্ঞতা এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের পরামর্শ উল্লেখ করে বুধবার নামিবিয়া ম্যাচের প্রাক্কালে তিলক বলেন, "প্রধান কোচ (গৌতম গম্ভীর) আমাদের সতর্কভাবে খেলার নির্দেশ দিয়েছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচের মতো দ্রুত উইকেট পড়ে, প্রয়োজন হলে সূর্যকুমার ভাই এবং আমি অ্যাঙ্করের ভূমিকা পালন করতে প্রস্তুত।"

চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে টি২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলে ফিরেছেন তিলক বর্মা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৪ বলে ৩৮ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১৯ বলে ৪৮ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি।

বিশ্বকাপে প্রত্যাবর্তনে তিনি বেশ "খুশি" জানিয়ে বলেছেন, "বিশ্বকাপে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। একমাত্র লক্ষ্য দলের কাপ জিততে সাহায্য করা। যখন খেলছিলাম না, তখনও ভারতের হয়ে ম্যাচ জেতার কথা কল্পনা করতাম।"

তিনি আরও নিশ্চিত করেন যে শুরুর ম্যাচে খেলতে না পারা তারকা পেসার জসপ্রীত বুমরাহ নামিবিয়া ম্যাচের জন্য সম্পূর্ণ ফিট আছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পেটের সংক্রমণে ভোগা অভিষেক শর্মা। তাঁর খেলার ব্যাপারে কাল সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিলক। তবে সঞ্জু স্যামসনের খেলার সম্ভাবনা বেশি বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+