IPL 2025: এটা আমার মাঠ! আরসিবিকে জিতিয়েই রাহুলকে লক্ষ্য করে বিরাট সেলিব্রেশন কোহলির
IPL 2025: আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিয়ে।
চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে বেঙ্গালুরুতে আরসিবিকে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ফিরতি সাক্ষাতে দিল্লির ঘরের মাঠে জয় পেল আরসিবি।

আরসিবির ভক্তরা খুব করে চেয়েছিলেন তাঁকে যেন আইপিএল নিলাম থেকে নেওয়া হয়। এমনকী রাহুলকে নিয়ে অধিনায়ক করার দাবিও তুলেছিলেন আরসিবি ভক্তদের একাংশ। লোকেশ রাহুল কর্ণাটকের প্লেয়ার। ফলে লোকাল বয়কেই নেওয়ার দাবি উঠেছিল।
শেষ অবধি রাহুলকে দিল্লি ক্যাপিটালস দলে নেয়। তবে অধিনায়ক করেনি। আরসিবির বিরুদ্ধে রাহুল সাতটি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৫৩ বলে অপরাজিত ৯৩ করে দিল্লি ক্যাপিটালসকে জিতিয়েছিলেন। এরপর ব্যাট দিয়ে তিনি বিশেষ সেলিব্রেশনে মাতেন।
পরে রাহুল জানিয়েছিলেন, কান্তারা ছবির দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এই ধরনের সেলিব্রেশনে মাতেন। যা জনপ্রিয় হয় This is my ground সেলিব্রেশন নামে। দিল্লি বনাম আরসিবি দ্বৈরথে নজর থাকে লোকেশ রাহুল ও বিরাট কোহলির দিকে। বিরাট দিল্লির ক্রিকেটার হলেও ২০০৮ থেকে খেলছেন আরসিবিতে।
ফলে বিরাটদের বিরুদ্ধে নিজের মাঠে ম্যাচ জেতানো ইনিংস খেলে কান্তারা ছবির স্টাইলে সেলিব্রেট করেন রাহুল। এবার গতকাল ছিল বিরাটের পালা। দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ বিরাট কোহলির কাছেও হোম গ্রাউন্ড। সেখানে বিরাট দায়িত্বশীল ইনিংস খেলে আরসিবিকে জেতাতে বড় ভূমিকা নেন।
অরুণ জেটলি স্টেডিয়ামে কোহলির ট্র্যাক রেকর্ড বেশ ঈর্ষণীয়। চলতি আইপিএলে টানা তিনটি অর্ধশতরান হাঁকানোর ফাঁকে বিরাট দখলে নেন কমলা টুপি। সূর্যকুমার যাদবকে পিছনে ফেলে। এরপর আরসিবি জেতার পর রাহুলকে অনুকরণ করতে দেখা গেল কোহলিকে।
kohli😂❤️🫶🏻 https://t.co/7Nx1wejHw8 pic.twitter.com/otniekWn7Y
— S A K T H I ! (@Classic82atMCG_) April 27, 2025
ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, রাহুল যেভাবে ব্যাট দিয়ে মাঠের মাঝখানে গোল দাগ কেটে ব্যাট পুঁতে দেওয়ার ভঙ্গিমায় মেতেছিলেন, ঠিক তেমনটাই বিরাট করেন গতকাল। যদিও তাঁর হাতে ব্যাট ছিল না। কিন্তু রাহুলের মতোই সেলিব্রেশন কোহলি করলেন। রাহুলকে দেখিয়েই। তারপর তাঁকে গিয়ে জড়িয়েও ধরেন। নিজের মাঠে আরসিবিকে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে দিয়ে বিরাট তখন স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত।
চলতি আইপিএলে বিরাট ১০ ইনিংসে ৬টি শতরানের দৌলতে ৪৪৩ রান করেছেন। গড় ৬৩.২৮, স্ট্রাইক রেট ৬৩.২৮। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অপরাজিত ৫৯, মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ৬৭, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অপরাজিত ৬২, পাঞ্জাব কিংস ম্যাচে অপরাজিত ৭৩, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফিরতি সাক্ষাতে ৭০ ও গতকাল ৪৭ বলে ৫১ করলেন।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩১, গুজরাত টাইটান্স ম্যাচে ৭, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ২২ ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ১ রান করে আউট হন কোহলি।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications