Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লি টেস্টেও জয়ের গন্ধ পাচ্ছে ভারত, ব্যাটিং উন্নত হলেও ফলো-অন বাঁচানোর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ

দিল্লিতেই সিরিজ হোয়াইটওয়াশ নিশ্চিত করার দোরগোড়ায় ভারত। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের চেয়ে ৩৭৮ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

ফলে হাতে ছয় উইকেট থাকলেও ফলো-অন বাঁচাতে রস্টন চেজের দলের চাই আরও ১৭৯ রান।

-

আমেদাবাদ টেস্টের তুলনায় দিল্লিতে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ভালো ব্যাট করছে। ব্যাটারদের মধ্যে শট নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসও চোখে পড়ছে। যদিও ২০ রানের ব্যবধানে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইকেট খুইয়ে চাপেই রয়েছে ক্যারিবিয়ানরা।

দলের ২১ রানের মাথায় প্রথমে আউট হন ওপেনার জন ক্যাম্পবেল। ২৫ বলে ১০ রান করেন। দলের ৮৭ রানের মাথায় তেজনারায়ণ চন্দ্রপল প্যাভিলিয়নের রাস্তা ধরেন। তিনি করেন ৬৭ বলে ৩৪। অ্যালিক অ্যাথানেজ আউট হলে ১০৬ রানে তৃতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তিনি করেন ৮৪ বলে ৪১।

পরের ওভারেই ১০৭ রানে ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ উইকেটের পতন ঘটে। অধিনায়ক রস্টন চেজ কোনও রান না করেই জাদেজার বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ক্যাম্পবেল ও চন্দ্রপলও জাদেজার শিকার। কুলদীপ যাদব ফেরান অ্যাথানেজকে। দিনের শেষে ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

শেই হোপ ৪৬ বলে ৩১ ও উইকেটকিপার তেভিন ইমলাচ ৩১ বলে ১৪ রানে অপরাজিত আছেন। আজ খেলা দেখতে মাঠে হাজির ছিলেন ভিভ রিচার্ডস, ব্রায়ান লারার মতো কিংবদন্তিরা। রবীন্দ্র জাদেজা তিনটি মেডেন-সহ ১৪ ওভারে ৩৭ রান দিয়ে তিন উইকেট নেন। কুলদীপ তিনটি মেডেন-সহ ১২ ওভারে ৪৫ রান খরচ করে ১টি উইকেট পেয়েছেন।

জসপ্রীত বুমরাহ তিনটি মেডেন-সহ ৬ ওভারে ১৮, মহম্মদ সিরাজ ৪ ওভারে ৯ ও ওয়াশিংটনসুন্দর একটি মেডেন-সহ ৭ ওভারে ২৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। এর আগে, ভারত ৫ উইকেটে ৫১৮ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছিল। শুভমান গিল ১২৯ রান করে অপরাজিত থাকেন। যশস্বী জয়সওয়াল ১৭৫, নীতীশ কুমার রেড্ডি ৪৩, ধ্রুব জুরেল ৪৪ রান করেন। জোমেল ওয়ারিকান তিনটি ও রস্টন চেজ ১টি উইকেট নেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+