ভারতকে শত্রু দেশ হিসেবে চিহ্নিত আফ্রিদির, কড়া জবাব দিলেন পাকিস্তান দলে তাঁরই দীর্ঘ সময়ে সতীর্থ
ভারতকে শত্রু দেশ হিসেবে চিহ্নিত আফ্রিদির, কড়া জবাব দিলেন পাকিস্তান দলে তাঁরই দীর্ঘ সময়ে সতীর্থ
উসকানিমূলক এবং বিতর্কিত মন্তব্যের জন্য প্রাক্তন সতীর্থ শাহিদ আফ্রিদি'কে কড়া ভাষায় জবাব দিলেন দানিশ কানেরিয়া। তিনি শাহিদকে কড়া জবাব দিতে গিয়ে জানিয়েছেন, ভারত আমাদের শত্রু দেশ নয় এবং ধর্মের নামে যারা ভেদাভেদ করে তারা শত্রু।

সোমবার টুইট করে পাকিস্তান ক্রিকেটের এই কিংবদন্তি বলেন, "ভারত আমাদের শত্রু নয়, আমাদের শত্রু তারা যারা ধর্মের নামে মানুষকে বিভক্ত করে। ভারতকে যদি নিজের শত্রু মনে করে থাক তা হলে কোনও ভারতীয় মিডিয়া চ্যানেলে আর কখনও যেও না।" ধর্মান্তরিতকরণ নিয়েও এ দিন মুখ খোলেন দানিশ। তিনি বলেন, "আমি যখন ধর্মান্তরিতকরণের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম তখন আমায় হুমকা দেওয়া হয়েছিল যে আমার কেরিয়ার শেষ করে দেওয়া হবে।"
এই পুরো ঘটনার সূত্রপাত হয় একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। জি নিউজে দেওয়া একটি সাক্ষাৎকারে কানেরিয়া জানিয়েছিলেন, তাঁকে ধর্মান্তরিত হওয়ার জন্য একটা সময়ে জোর করেছিলেন শাহিদ আফ্রিদি। ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "হ্যাঁ, আফ্রিদি মাঝে মধ্যেই আমায় ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলতেন। কিন্তু ওকে কখনওই সিরিয়াস নিইনি আমি। আমি আমার ধর্মকে বিশ্বাস করি এবং এটা কখনওই ক্রিকেটের উপর নির্ভর করে না।"
কানেরিয়ার এই মারাত্মক অভিযোগে কয়েক দিন পর মুখ খোলেন আফ্রিদি। তিনি বলেন, "যদি আমার আচরণ খারাপই ছিল তা হলে কেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ও (দানিশে কানেরিয়া) অভিযোগ করলো না। আমাদের শত্রু দেশকে ও সাক্ষাৎকার দিচ্ছে এবং যে এত কথা বলছে তাঁর আগে নিজের চরিত্রের দিকে নজর দেওয়া দরকার। সস্তা প্রচার এবং টাকা অর্জনের জন্য আমাকে দোষী সাজাচ্ছে ও। প্রত্যেকে ওর চরিত্রের কথা জানে। আমার ছোট ভাইয়ের মতো ছিল কানেরিয়া এবং দীর্ঘ সময়ে ওর সঙ্গে আমি খেলেছি।"
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications