BCCI AGM: বিশ্বকাপের আগেই বিসিসিআইয়ের এজিএম, জেনে নিন আলোচ্যসূচির বিষয়
বিশ্বকাপের আগে বড় কোনও রদবদল ঘটছে না বিসিসিআইতে। আগামী ২৫ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। চলতি বছরে কোনও ভোটাভুটি নেই। ফলে পদের মুখ পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে শুরুর আগে স্রেফ নিয়ম মাফিক হবে বার্ষিক সাধারণ সভা বা এজিএম।
গত বছর অক্টোবর মাসে মুম্বইয়ে হয়েছিল বোর্ডের এজিএম। সেই সভাতেই বিরাট পরিবর্তন হয়েছিল বোর্ডের প্রশাসনিক পদে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় সভাপতি নির্বাটিত হন রজার বিনি। এমনকি অন্য পদগুলিতেও পরিবর্তন হয়। ব্যতিক্রম অবশ্যই ছিল জয় শাহের সচিব পদ। তিনি নিজের পদেই থাকে যান। রজার বিনি ছাড়াও পদে আসেন আশিস সেলার, দেবজিত সাইকিয়া। আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান হন অরুণ ধুমল।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে যা খবর তাতে চলতি বছরের এজিএমে কোনও পদেই পরিবর্তন হচ্ছে না। প্রত্যেক কর্তাই নিজের পদেই থেকে যাচ্ছেন। আসলে গোয়াতে বোর্ডের এজিএম হতে চলেছে বিশ্বকাপের আগে শেষ পর্যালোচনা বৈঠক। আসন্ন বোর্ডের এজিএমে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নি্য়েই অনেকটা সময় ব্যয় করতে পারেন কর্তারা। যেহেতু বিশ্বকাপ শুরুর ১০ দিন আগে এই এজিএম তাই অঘোষিত হলেও আলোচ্যসূচিতে অনেকটা জুড়েই থাকবে আইসিসির মেগা ইভেন্টের প্রসঙ্গ।
গত ২৭ মে বোর্ডের এসজিএম অনুষ্ঠিত হয়, সেখানেই এজিএমের দিনক্ষণ চূড়ান্ত হয়। মোট ১৮টি বিষয় এই বৈঠকের আলোচ্যসূচিতে থাকছে। তারমধ্যে অন্যতম এথিক্স অফিসার ও ওম্বুমম্যান নিয়োগ।আইসিসির কমিটিতে বিসিসিআইয়ের প্রতিনিধি কারা হবে তাও চূড়ান্ত হবে বোর্ডের এজিএম থেকে। পাশাপাশি স্ট্যান্ডিং কমিটি, ক্রিকেটারর্স কমিটি সহ একাধিক কমিটি গঠন করা হবে এই বৈঠকে।

আইপিএল গর্ভনিং কাউন্সিল এবং ইন্ডিয়ান ক্রিকেটারর্স অ্যাশোসিয়েশনে প্রতিনিধ্ কারা হবেন তাও চূড়ান্ত হবে বোর্ডের এই বার্ষিক সাধারণ সভাতেই। ২০২২-২৩ অর্থ বর্ষের রিপোর্ট পেস করা হবে।২০২৩-২৪ অর্থ বর্ষের বার্ষিক বাজেটও ঘোষণা করা হবে।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications