IPL 2025: আইপিএলে সৌদি আরবের বিনিয়োগ! অরুণ ধুমল দিলেন বিরাট আপডেট
আইপিএলে সৌদি আরবের বিনিয়োগ নিয়ে এবার মুখ খুললেন অরুণ ধুমল। বিগত কয়েক মাস ধরেই আইপিএলে সৌদি আরবের মোটা অঙ্কের বিনিয়োগ নিয়ে জল্পনা কল্পনা চলছে। কিন্তু বুধবার অরুণ ধুমল এই বিষয়ে যাবতীয় জল্পনা কল্পনায় জল ঢেলে দিয়েছেন।
সৌদি আরবের খেলাধুলার প্রতি আগ্রহ এূবং বিনিযোগ ক্রমেই বাড়ছে। সেখানকার বাণিজ্যিক সংস্থাগুলি আইপিএলের সঙ্গে স্পন্সারশিপ চুক্তি করতে আগ্রহী বললেও সোনা গিয়েছিল। যদিও আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমল বুধবার স্পষ্ট করে দিয়েছেন এই সংক্রান্ত বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রস্তাব এখনও আসেনি।

ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে অরুণ ধুমল বলেছেন, আইপিএলে বিনিয়োগের বিষয়ে সৌদি আরব এবং বিসিসিআইয়ের মধ্যে কোন আলোচনা হয়েছে কিনা এ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে। কিন্তু আমি গোটা বিষয়টি অস্বীকার করতে চাই। বিনিয়োগের কোন প্রস্তাবই সৌদি আরবের পক্ষ থেকে আমাদের কাছে আসেনি।
একইসঙ্গে অরুণ ধুমল বলেছেন, আইপিএলে নিলাম থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে এই খেলাটি কত বড়. একই সঙ্গে অরুণ ধুমল বলেছে,ন আইপিএল থেকে সৌদি আরবের সরকার বিনিয়োগ করার জন্য আত্মবিশ্বাস পাবে যাতে সেখানকার ক্রিকেটাররা আরও বেশি সুযোগ পান। আমরা দেখেছি গত কয়েক বছরের সৌদি আরব খেলাধুলার ক্ষেত্রে পরিকাঠামোতে কীভাবে বিনিয়োগ করছে। তারা তাদের নিজস্ব লিগ তৈরি করার পরিকল্পনা করছে।
উল্লেখ্য, আগেই জানা গিয়েছিল আইপিএলকে চ্য়ালেঞ্জ করতে একটি নতুন টি২০ লিগ করার পরিকল্পনা করছে সৌদি আরব। গল্ফ দেশটির একটি সংস্থাই এই নতুন টি-২০ লিগের প্রধান বিনিয়োগকারী হতে পারে এবং এটি প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪,৪০০ কোটি টাকা) বিনিয়োগ হতে পারে । আরও জানা গিয়েছিল যে আইসিসির সঙ্গে আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে ইতিমধ্যেই। যদিও সরকারিভাবে কিছু জানা যায়নি।
সৌদি আরবের লিগের সঙ্গে যৌথভাবে আবার কি চ্যাম্পিয়ন্স লিগ টি২০ ফিরতে পারে! এই প্রসঙ্গে অরুণ ধুমল আরও বলেছেন আইপিএল কর্তৃপক্ষ সৌদি আরবের সঙ্গে টি-২০ টুর্নামেন্ট প্রতিষ্ঠার বা চালু করার কোন আনুষ্ঠানিক আলোচনা করেছে কিনা সেই নিয়ে আমি এটি হ্যাঁ বা না বলতে পারব না, কারণ আলোচনার জন্য কোন প্রস্তাব এখনও আসেনি। এটা কেবলমাত্র মিডিয়ায় জল্পনা চলছে।
তবে আইপিএল কতটা শক্তিশালী সেটা ধুমল বুঝিয়ে দিয়েছেন।
-
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
মার্চে ডিএ বকেয়ার প্রথম কিস্তি! ঘোষণার পর নবান্নে জোর তৎপরতা -
ঝড়, বৃষ্টি ও শিলার তাণ্ডব! কালবৈশাখীর সতর্কবার্তা বাংলা জুড়ে -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক











Click it and Unblock the Notifications