Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Emerging Asia Cup: চ্যাম্পিয়ন আফগানিস্তান ‘এ’ দল , শ্রীলঙ্কা ‘এ’ দলকে হেলায় হারাল রশিদ খানদের উত্তরসূরিরা

ইমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল আফগানিস্তান এ দল। সেমিফাইনালে ভারতকে হারানোর পর এবার ফাইনালে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হল আফগানরকা। বিশ্ব ক্রিকেটে আফগানরা যে ক্ষুদ্রশক্তি নয় তা আগেই প্রমাণ করেছেন রশিদ খানরা। এবার আফগানিস্তানের যুব প্রজন্ম এশিয়ার সেরা হল।

রবিবার ওমানে ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা এ দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে দ্বীপরাষ্ট্রের দলটি। এই ম্যাচে আফগান বোলিংয়ের সামনে শ্রীলঙ্কা এ দলের টপ অর্ডার একেবারেই ব্যর্থ হয়। কিন্তু শ্রীলঙ্কা ব্যাটিংয়ে মানরক্ষা করলেন সাহান। ৪৭ বলে ৬৪ রান করেন। একইসঙ্গে নিমেস ভিমুক্তি ১৯ বলে ২৩ রান করেন।

আফগান বোলারদের হয়ে বিলা‌ল শামি ৩ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানিস্তান এ দল। শুরুতে আকবরি ০ রানে আউট হলেও। সিদ্দিকুল্লা অটল ৫৫ রান করেন। অধিনায়ক রাসোলি ২৪ রান করেন। করিন জনাত ৩৩ রানের সৌজন্যে সহজেই জয় তুলে নেয় কাবলিওয়ালর দেশ।কাপ জয়ের পর উল্লাসে ফেটে পড়ে আফগানিস্তান ক্রিকেট দল।

টুর্নামেন্টের শুরু থেকেই ভালো খেলতে শুরু করে আফগানিেস্তান এ দল। প্রথম ম্যাচে তারা হারায় শ্রীলঙ্ক এ দলকে। দ্বিতীয় ম্যাচে আফগানি্স্তান এ দল ৪ উইকেটে পরাজিত করে বাংলাদেশ এ দলকে। তৃতীয় ম্যাচে অবশ্য বড় ধাক্কা খায় আফগানিজস্তান এ দল। খানিকটা দুর্বল প্রতিপক্ষ হংকংয়ের কাছে পরাজিত হয় আফগানিজস্তান এ দল। আফগানদের ৫ উইকেটে পরাজিত করে হংকং।

কিন্তু প্রথম দুই ম্যাচ জেতায় সহজেই সেমিফাইা।লের টিকিট নিশ্চিত করে ফেলে আফগানিুস্তান এ দল। ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনাল থেকেই ভারতীয় এ দলকে ছিটকে দেয় আফগানরা। আফগানিস্তানের কাছে ২০ রানে হেরে কাপ জয়ের দৌড় থেকে বিদায় নেয় ভারতীয় এ দল। ফলে টুর্নামেন্ট জয়ের যে তারা অন্যতম দাবিদার তা প্রমাণ করে আফগান এ দল।


অন্যদিকে পাকিস্তান এ দলকে হারিয়ে ফাইনালের টিকিট পায় শ্রীলঙ্কা এ দল। তবে ফাইনাপলের মঞ্চে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটাররা প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে ব্যর্থ হ‌ল। ২০২৩ সালে এশিয়া কাপের ফাইনালেও ভারতের কাছে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। এবার ইমার্জিং এশিয়া কাপেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল শ্রীলঙ্কা এ দলকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+