রামপুরহাট সহ রাজ্যের জেলাগুলিতে রামনবমীর শোভাযাত্রা বের করবে বিশ্ব হিন্দু পরিষদ
রামপুরহাট সহ রাজ্যের জেলাগুলিতে রামনবমীর শোভাযাত্রা বের করবে বিশ্ব হিন্দু পরিষদ
করোনা ও তার কারণে হওয়া লকডাউনের জন্য টানা দু'বছর রাজ্যে বন্ধ রয়েছে রামনবমীর শোভাযাত্রা। এবার করোনার প্রকোপ ততটা নেই৷ উঠেছে করোনা বিধিনিষেধের কড়াকড়ি৷ তাই রাজ্যজুড়ে রামনবমীর শোভাযাত্রা করার প্রস্তুতি সারছে বিশ্বহিন্দু পরিষদ৷ সম্প্রতি একটি মর্মান্তিক অগ্নিকান্ডে ৮ জনের হত্যা নিয়ে খবরের শিরোনামে রয়েছে বীরভূম জেলার রামপুরহাট৷ এবার এই রামপুরহাটেই রামনবমীর শোভাযাত্রা বার করার কথা ঘোষণা করল বিশ্ব হিন্দু পরিষদ৷ যদিও শুধু রামপুরহাট নয় সঙ্গে রাজ্যের প্রতিটি জেলাতেই রামনবমীর শোভাযাত্রা বের করতে চলেছে বিশ্বহিন্দু পরিষদ।

পুরো বিষয়টি নিয়ে বিশ্বহিন্দু পরিষদের রাজ্য মুখপাত্র সৌরিশ মুখোপাধ্যায় ওয়ানইন্ডিয়া বাংলাকে ফোনে বলেন, আগামী ১০ এপ্রিল রাজ্য জুড়ে রামনবমীর শোভা যাত্রা বেরোবে৷ রামপুরহাট বলে নয় একই সঙ্গে রাজ্যের প্রায় সবকটি জেলা ও বড় শহরগুলিতে দু'টি করে শোভাযাত্রা এবং ব্লক স্তরে একটি করে শোভাযাত্রা বের করার ভাবনা রয়েছে আমাদের৷'

এরপর তাঁকে প্রশ্ন করা হয়, কিন্তু রামপুরহাটে সদ্য এরকম এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। বাগটুই গ্রামে এখনও মানুষ বাড়ি ছাড়া৷ তাহলে এখন কি ওখানে কোনও ধরণের উৎসব পালন করা ঠিক হবে? উত্তরে সৌরিশ বলেন, আমরা বগটুই গ্রামে শোভাযাত্রা বের করছি না৷ রামপুরহাটে করছি৷ এটি হিন্দু ধর্মের আস্থার বিষয়৷ করোনাকালীন ও তারপরের কঠিক পরিস্থিতিতে মানুষ অবসাদগ্রস্ত। সেখানে ইশ্বর আরাধনা, শোভাযাত্রা নতুন করে মানুষকে ইতিবাচক চিন্তা যোগায়৷ তাই এই শোভাযাত্রা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য৷
১২ এপ্রিল আসানসোলে উপনির্বাচন রয়েছে৷ এবং স্বাভাবিকভাবেই ওখানে নির্বাচনবিধি লাগু থাকবে সে জায়াতে দাঁড়ি আসানসোলেও রামনবমীর শোভাযাত্রা বের করা আদৌ ঠিক হবে? উত্তরে সৌরিশ বলেন, দেখুন এটি পুরো অরাজনৈতিক ধর্মীয় শোভাযাত্রা, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই৷ তাই কোনও অসুবিধা হওয়ার কথা নয়।
ঠিক এরপরই সৌরিশকে ওয়ানইন্ডিয়া বাংলার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়, বিগত বছরগুলিতে যখনই রামনবমূর শোভা যাত্রা বেরিয়েছে সেখানে অস্ত্র, মেয়েদের হাতে লাটি এসব দেখা গিয়েছে৷ এবারও কি রামনবমীর মিছিলে অস্ত্র থাকবে? উত্তরে বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য মুখপাত্র সৌরিশ বলেন, দেখুন আমরা (ভিএইচপি) কাউকে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র নিয়ে আসতে বলি না তবে অনেকেই সামাজিক নিয়ম মেনে অস্ত্র নিয়ে আসেন৷ ভগবান রামচন্দ্রের হাতেও তীর-ধনুক আছে৷ তাই অনেকে তীর-ধনুক ও তলোয়ার, লাঠি নিয়ে শোভাযাত্রায় আসে৷ আমরা তাদের বারণ করতে পরি না।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications