সময়টা ভালো যাচ্ছে না অনুব্রতের! মঙ্গল কামনায় রাতেই তারাপীঠে মহাযজ্ঞ
সদ্য তাঁর খাসতালুকে ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গিয়েছে। প্রাণ গিয়েছে আটজনের। এই ঘটনায় তাঁর দিকেও আঙুল উঠছে। এমনকি গরু পাচার মামলায় তাঁর রক্ষাকবচও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
চাপ বাড়চ্ছে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডলের উপর। সদ্য তাঁর খাসতালুকে ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গিয়েছে। প্রাণ গিয়েছে আটজনের। এই ঘটনায় তাঁর দিকেও আঙুল উঠছে। এমনকি গরু পাচার মামলায় তাঁর রক্ষাকবচও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি শেষে অনুব্রত মণ্ডলকে কোনও রক্ষাকবচ দেওয়া হয় না। এই অবস্থায় নিঃসন্দেহে চাপ বেড়েছে বীরভূম জেলা সভাপতি'র উপর। আর এই চাপ থেকে তাঁরা মায়ের স্মরণে অনুব্রত মন্ডল।

বিশেষ মহাযজ্ঞের আয়োজন করা হয়
রাতে তারাপীঠে বিশেষ মহাযজ্ঞের আয়োজন করা হয়। মূলত অনুব্রত মন্ডলের মঙ্গল কামনাতেই এই যজ্ঞের আয়োজন করা হয়। আর তা আয়োজন করেন দলের বিধায়ক, নেতা-কর্মীরা। তবে বিশেষ ওই যজ্ঞে নিজে উপস্থিত থাকতে পারেননি অনুব্রত। তবে যজ্ঞের আয়োজন নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তারাপীঠের ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায়, হাসনের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়রা। তবে এই মহাযজ্ঞ যে অনুব্রতের মঙ্গল কামনাতে তা অনেকেই স্বীকার করে নিয়েছেন।

ভালো যাচ্ছে না অনুব্রতের!
সামনেই আসানসোল লোকসভা কেন্দ্রে উপ নির্বাচন রয়েছে। সেই ভোট নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি। ফলে সেই যজ্ঞে উপস্থিত থাকতে পারেননি অনুব্রত মন্ডল। তবে এই যজ্ঞ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিরোধীরা কটাক্ষ করে বলেছে, আদালতে রক্ষাকবচ না পেতেই এ বার তারা মায়ের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। অনেকে আবার বলছেন, সময়টা ভালো যাচ্ছে না অনুব্রতের। আর সেই কারণেই মায়ের শরণে কেষ্টা!

বিশাল বড় করে মহাযজ্ঞ করেছিলেন অনুব্রত
গত কয়েকমাস আগেই তারাপীঠে বিশাল বড় করে মহাযজ্ঞ করেছিলেন অনুব্রত। গরু পাচার মামলায় সিবিআই তাঁকে তলব করে। আর এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। আর সেই সময়ে হাই কোর্টই সিবিআইয়ের গ্রেফতারি থেকে অনুব্রতকে রক্ষাকবচ দিয়েছিল। আর সেই স্বস্তি পাওয়ার পরেই যজ্ঞের আয়োজন করা হয়েছিল। শুধু তাই নয়, দরিদ্র এবং নরনারায়ণ সেবারও আয়োজন করা হয়েছিল। তবে তা ছিল স্বস্তির। কিন্তু এদিনের যজ্ঞের পিছনে পরিপ্রেক্ষিত ছিল আলাদা।

অনুব্রত মন্ডলের রক্ষা কবচের আবেদন
হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যায় অনুব্রত মন্ডলের রক্ষা কবচের আবেদন। সিবিআই জেরা থেকে বাঁচা হল না বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস সভাপতির। গরু পাচার মামলায় সিবিআই হাজিরা এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মঙ্গলবার মামলার শুনানিতে জানিয়ে দেয় এবার সিবিআই তলব করলে হাজিরা দিতে হবে তৃণমূল কংগ্রেস নেতাকে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications