Lok Sabha Election 2024: সন্দেশখালি নাকি ব্যক্তিগত কেলেঙ্কারি! কোন কারণে ছিটকে গেলেন নুসরত?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি। তার আগেই দেশের পাশাপাশি রাজ্যের ২০ টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করে কার্যত চমক দেয় বিজেপি। পালটা একেবারে ব্রিগেডের ময়দান থেকে রাজ্যের ৪২ টি লোকসভা আসনে প্রার্থী তালিকা দিল তৃণমূল। আর সেই তালিকায় একাধিক চমক রয়েছে।
তৃণমূলের প্রার্থী (TMC) হিসাবে একাধিক নতুন মুখকে সামনে নিয়ে আসা হয়েছে। বাদ পড়েছেন বহু সাংসদ। যাদের মধ্যে রয়েছেন দুই সেলেব মুখ নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী।

যদিও গত কয়েকদিন আগে যাদবপুর লোকসভা আসন (Lok Sabha Election 2024) থেকে সাংসদ পদ থেকে ইস্তফা দেয় মিমি চক্রবর্তী। এমনকি রাজনীতি ছাড়ার কথাও তৃণমূল সুপ্রিমোকে জানিয়ে এসেছিলেন। এরপরেও তাঁকে নিয়ে একাধিক জল্পনা চলছিল। যাদবপুর লোকসভা আসনের বাইরে রাজ্যের অন্য কোনও কেন্দ্র থেকে মিমিকে প্রার্থী করা হতে পারে বলেও জল্পনা চলছিল। যদিও সেই জল্পনা খারিজ হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই। মিমির কেন্দ্র যাদবপুরে প্রার্থী করা হল আরেক অভিনেত্রী সায়নী ঘোষকে।
কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে এবার নুসরতকে প্রার্থী করা হল না। বারাসত কেন্দ্র থেকে গত লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) প্রার্থী করা হয় টলিউড়ের এই অভিনেত্রীকে। বিপুল ভোটে জয় পান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের সঙ্গে কিছুটা দূরত্ব হয় নুসরতের। ঠিক ভাবে সাংসদে উপস্থিত না থাকা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন তাঁকে। এরপরেও দলে তেমন তৎপরতা দেখা যায়নি। এমনকি নিজের কেন্দ্র বারাসতেও সে ভাবে অভিনেত্রী সময় দেয়নি। আর তাতে ক্ষোভ তৈরি হয়।
আর সেই ক্ষোভ থেকেই গত কয়েকদিন নুসরত জাহানের বিরুদ্ধে পোস্টার পর্যন্ত পড়ে। গোটা বারাসতজূড়ে সেই পোস্টার পড়ে। তাতে স্পষ্ট লেখা ছিল, 'প্রার্থী হিসেবে অভিনেত্রী বা অভিনেতা না, সৎ ও শিক্ষিত মানুষ চাই'। নিচুতলার ক্ষোভ শীর্ষ নেতৃত্বের কাছেও পৌছয়। সম্প্রতি সন্দেশখালির ঘটনাতেও অভিনেত্রীকে তেমন তৎপরতা হতে দেখা যায়নি। কখনও সাধারণ অডিও বার্তা তো আবার কখনও ভুল তথ্যে ভরা বাইট। যা মোটেই ভালো চোখে শীর্ষ নেতৃত্ব নেয়নি বলেই খবর।
শুধু তাই নয়, নুসরতের ব্যক্তিগত জীবনে একের পর এক কেলেঙ্কারিতে প্রশ্নের মুখে পড়তে হয় তৃণমূল নেতৃত্বকে। বিশেষ করে নিখিলের সঙ্গে বিয়ে, সন্তান এবং যশের সঙ্গে প্রেম। রীতিমত ইস্যু করে বিরোধীরা। আর তাই নিচুতলারম কর্মীদের দাবি মেনে এবং সবদিক বুঝে দক্ষ রাজনীতিক হাজিনূরুল ইসলামের উপরেই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications