Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুন্দরবনে কতটা প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের? বাঁধ ভেঙে সমুদ্র ভাসাতে পারে এলাকা

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। ক্রমেই সেটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেই বার্তা আগাম পাওয়া গিয়েছে। তার অভিমুখ কী হবে সুন্দরবন? কতটা প্রভাব পড়তে পারে সুন্দরবনে? সেই আশঙ্কা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগাম সতর্কতামূলক ব্যবস্থাও নিতে শুরু করেছে জেলা প্রশাসন।

দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে সর্তকতা জারি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথরপ্রতিমা, বকখালি, মৌসুনি দ্বীপ সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা থাকছে। ফলে প্রশাসনিক স্তরে এখন থেকেই সতর্কতা শুরু হয়ে গিয়েছে।

sundarbans

আগামী কাল মঙ্গলবার থেকেই দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হবে। যত সময় এগোবে, বৃষ্টির পরিমাণ ততই বাড়বে বলে খবর। সমুদ্র উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগও সময়ের সঙ্গে বাড়বে। ঘূর্ণিঝড় তৈরি হলে, তার ল্যান্ডফল কোথায় হবে? সেই নিয়েও আশঙ্কা। ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশ হলে সুন্দরবনের উপর তার তীব্র প্রভাব পড়বে। এ কথা বলাই বাহুল্য।

সুন্দরবন এলাকায় বহু জায়গাতেই নদীবাঁধ ভেঙে যায়। কোটালের সময় জল ঢুকে প্লাবিত হয় এলাকা। সেই সব জায়গায় বাঁধ মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে। কারণ, সমুদ্রের জলতল অনেকটাই বাড়বে বলে খবর। সমুদ্রের নোনা জল যাতে এলাকা ভাসাতে না পারে, সেই দিকে নজরদারি রয়েছে।

সুন্দরবন উপকূল এলাকায় বাড়তি নজরদারির কথাও বলা হচ্ছে নবান্ন থেকে। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে নবান্নের সঙ্গে। সুন্দরবন এলাকায় বাঁধগুলির দিকে নজর দিতে বলা হয়েছে। এছাড়াও ফ্লাড সেন্টারগুলিকে চালু করতে বলা হয়েছে।

নীচু এলাকা থেকে সাধারণ মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হবে। ফ্লাড সেন্টারগুলিতে সাধারণ মানুষদের রাখা হবে। পানীয় জলের প্যাকেট, শুকনো খাবার, ওষুধপত্র প্রয়োজনীয় পরিমানে মজুত রাখা হচ্ছে। প্রতি বার ঘূর্ণিঝড়ের কারণে বিধ্বস্ত হয় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। মানুষজন প্রবল ক্ষতির সম্মুখীন হয়।

এবার উৎসব মাসে আবার একটি বিপর্যয় আসার আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই চূড়ান্ত সতর্কতা নিচ্ছে প্রশাসন। মৎস্যজীবীদের আজ থেকেই সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্রলারগুলিকেও নির্দিষ্ট নিরাপদ জায়গায় বেঁধে রাখার কাজ চলছে। আজকের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে সমুদ্রে থাকা ট্রলারগুলিকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+