Sandeshkhali: অস্ত্র উদ্ধারে চাপ বাড়ল শাহজাহানের, নতুন ধারায় সন্দেশখালির বাঘের বিরুদ্ধে মামলার প্রস্তুতি
শাহজাহান শেখের উপর নতুন করে চাপ বাড়ল। সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় শাহজাহান যোগ রয়েছে বলে মনে করছে তদন্তকারীরা। তাঁর বিরুদ্ধে এবার অস্ত্র আইনে মামলা করার তোরজোর শুরু করে দিয়েছে তারা। মনে করা হচ্ছে সীমান্তের ওপার থেকে অস্ত্র পাচারের কারবারে যোগ ছিল শাহজাহান শেখের।
এদিকে যে তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে তাঁর স্ত্রী দািব করেছেন মািট খুঁড়ে কিছু পাওয়া যায়নি। তবে ঘরে যে বাক্স থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল সেটা স্বীকার করেছেন তালেব মোল্লার স্ত্রী। তবে কোথা থেকে সেই অস্ত্র এলো তা নিয়ে মুখ খোলেননি তিনি।

রাজ্যে যেদিন দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছিল সেদিন হঠাৎই সন্দেশখালির সরবেড়িয়ায় তল্লাশি অভিযানে যায় সিবিআইয়ের বিশেষ টিম। সেখানে আবু তালেব মোল্লা নামে এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা। বাড়ির মাটির মেঝে খুঁড়তেই বেরিয়ে আসে অস্ত্রের ভান্ডার। বিপুল পরিমান বিদেশি অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়। এনএসজির বিশেষ টিম রোবটের সাহায্যে বিস্ফোরক বাইরে নিয়ে এসে সেটি নিষ্ক্রিয় করা হয়।
তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে এতো বিপুল সংখ্যক বিদেশি অস্ত্র এলো কোথা থেকে। এই নিয়ে দেশের সুরক্ষার প্রশ্ন উঠতে শুরু করে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন সিবিআই নিজে অস্ত্র নিয়ে গিয়ে সেখানে রেখে দিয়েছে।তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে এতো বিপুল সংখ্যক বিদেশি অস্ত্র এলো কোথা থেকে। এই নিয়ে দেশের সুরক্ষার প্রশ্ন উঠতে শুরু করে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন সিবিআই নিজে অস্ত্র নিয়ে গিয়ে সেখানে রেখে দিয়েছে।
তবে এই অস্ত্রভান্ডারের সঙ্গে যে শাহজাহানের যোগ রয়েছে তা আগে থেকেই ইহ্গিত মিলেছে। সন্দেশখালিতে শাহজাহান সেখের বিরুদ্ধে আগে মানব পাচারের অভিযোগ ছিল। এমনকী রোহিঙ্গারে অনুপ্রবেশে সাহায্য করত শাহজাহান শেখ এমনও দাবি করেছিলেন তদন্তকারীরা। কিন্তু তার কোনও পোক্ত প্রমাণ তাঁদের কাছে ছিল না। এই বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধারের পর কী করবেন তদন্তকারীরা। কোন পথে এগোবে তদন্ত এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications