শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব! কতদিন চলবে? কোন কোন তারকারা থাকবেন? দেখুন সম্পূর্ণ সূচী
শহর কলকাতায় আজ থেকে শুরু হচ্ছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival/ KIFF)। এই উৎসব ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। এই চলচ্চিত্রের মহা উৎসবে বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যোগ দেন। প্রত্যেকবারের মতো এবার থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের চলচ্চিত্র। এ বছর চলচ্চিত্র উৎসবের ট্যাগলাইন "চলচ্চিত্র মেলায় বিশ্ব"!

আজ এই উৎসবের প্রথম দিন। এই প্রথম দিনে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর এই উৎসবের চেয়ারপার্সন হিসেবে দেখা যাবে গৌতম ঘোষকে এবং কো-চেয়ারম্যান হিসাবে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হবে অজয় কর পরিচালিত উত্তম কুমার ও সুচিত্রা সেনের ছবি 'সপ্তপদী'। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পরেই ধনধান্য সিনেমা হলে বিকেল ৫.৩০ মিনিটে দেখানো হবে ছবিটি।
এইবছর চলচ্চিত্র উৎসবে ভারত সহ মোট ৩৯ দেশ থেকে ২১৫টি বাছাই করা ছবি দেখানো হবে। যার মধ্যে রয়েছে ১৮৫টি ফিচার ফিল্ম এবং ৩০টি শর্ট ফিল্ম। এই বছর ১৮ স্থানিয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে। কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার ছবিও তালিকায় রয়েছে। বিভিন্ন বিভাগে একাধিক ছবির প্রতিযোগিতা হবে ও পুরষ্কারও দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি বছরের মতো এবারও সিনে আড্ডার নাম দিয়েছেন 'গানে গানে সিনেমা'।
নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রতি বছরের মতো টলিউডের পাশাপাশি উপস্থিত থাকেন বলিউড তারকারাও। সকলের মনে এখন প্রশ্ন, এবার কারা আসবেন? যদিও এ নিয়ে কিফ'-র দায়িত্বে থাকা কর্মকর্তারা এখনও কিছু জানাননি। তবে শোনা যাচ্ছে হাজির থাকবেন সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়, পরিচালক বিজয় ঘোষ ও রমেশ সিপ্পি, ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশনায় থাকবেন ডোনা গঙ্গোপাধ্যায়।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications