বলিউডের সব থেকে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ,খোরপোশ শুনলে চমকে যাবেন
আমরা সিনেমায় হ্যাপি এন্ডিং দেখতেই অভ্যস্ত, আর তা না হলেই মন বিষন্নতায় ভরে যায়। চিত্রনাট্যে নায়কের সাথে নায়িকার বিয়ে তারপর সম্পর্কের টানাপোড়েন, টানটান উত্তেজনা।
মনে ভয় থাকে আমাদের প্রিয় জুটি আলাদা হয়ে যাবে না তো? তবে সব আশঙ্কা কাটিয়ে চিত্রনাট্যের সমাপ্তিতে নায়ক নায়িকার মিলন দর্শকদের আনন্দ দেয়। কিন্তু সব গল্পের কাহিনিবিন্যাস বাস্তবের সঙ্গে খাপ খায় না। আমাদের পছন্দের সেলিব্রিটিদের বাস্তব জীবনে এমনটা সবসময় হয় না। বলিউডে এরকম অনেক উদাহরণ রয়েছে, যেখানে সেলিব্রিটি দম্পতিদের বিবাহবিচ্ছেদ হয় এবং তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। বলিউড তারকাদের বিয়ের অনুষ্ঠান যেরকম খরচ-সাপেক্ষ ও জাঁকজমকপূর্ণ হয়, সেরকমই তাদের বিবাহ বিচ্ছেদের সময় স্বামীদের বহন করতে হয় বেশ মোটা অঙ্কের স্ত্রীর ভরণপোষণের টাকা। খোরপোশ হিসাবে স্ত্রীরা আদায় করে নগদ সহ বাড়ি,গাড়ি,বিষয় সম্পত্তি।

সইফ আলি খান এবং অমৃতা সিং
সইফ আলি খান এবং অমৃতা সিং ১৯৯১ সালে বিয়ে করেন। ১৩ বছর সংসার করার পর তারা আলাদা হয়ে যান।বিবাহবিচ্ছেদের পরে,সইফ প্রতি মাসে অমৃতাকে ৫ কোটি ১ লক্ষ টাকা দিতেন খোরপোশ হিসাবে।

করিশ্মা কাপুর এবং সঞ্জয় কাপুর
বিয়ের ১৩ বছর পর ২০১৬ সালে করিশ্মা কাপুর এবং সঞ্জয় কাপুর আলাদা হয়ে যান।বিবাহবিচ্ছেদের শর্ত অনুসারে তিনি সঞ্জয়ের বাবার খারে বাসস্থানটি পেয়েছিলেন। ১৪ কোটি টাকার বন্ড থেকে মাসিক ১০ লক্ষ টাকা সুদ পেয়েছিলেন।

আমির খান এবং রিনা দত্ত
২০০২ সালে আমির খান এবং তার প্রথম স্ত্রী রিনা দত্ত আলাদা হয়ে যান এবং ৫০ কোটি টাকা খোরপোশ দিতে হয় রিনাকে।

ফারহান আখতার এবং অধুনা ভবানী
ফারহান আখতার ১৬ বছর পর অধুনা ভবানীর সাথে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এককালীন তিনি খোরপোশ দিয়েছেন। পাশাপাশি তাদের বাড়ি বিপাসনা নিজের অধিকারে নেন অধুনা।

আরবাজ খান এবং মালাইকা অরোরা
৫ বছর ডেট করার পর ১৯৯৮ সালে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেয়। কিন্তু ১৩ বছর পর এই দম্পতি বিয়ে শেষ করার সিদ্ধান্ত নেয়। জানা গেছে, মালাইকা ১০ থেকে ১৫ কোটি টাকা খোরপোশ চেয়েছিলেন।

প্রভু দেবা ও রামলথ
নৃত্য শিল্পী প্রভু দেবা ১৫ বছর পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ২টি গাড়ি, নগদ ১০ লখ টাকা এবং তিনটি আবাসিক দিয়েছেন তার খোরপোশ হিসাবে।

সঞ্জয় দত্ত এবং রিয়া পিল্লাই
বিয়ের কয়েক বছর পর সঞ্জয় দত্ত এবং রিয়া পিল্লাই বিবাহবিচ্ছেদের আবেদন করেন। সমঝোতা অনুসারে, সঞ্জয় তাকে একটি বিলাসবহুল গাড়ি সহ চার কোটি টাকার অ্যাপার্টমেন্ট দিয়েছিলেন।

হৃত্বিক রোশন এবং সুজান খান
১৪ বছর পর হৃত্বিক সুজান খান তাদের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। সুজন ৪০০ কোটি টাকা ভরণপোষণ চেয়েছিলেন যা ৩৮০ কোটিতে নিষ্পত্তি হয়েছিল।

আদিত্য চোপড়া এবং পায়েল খান্না
আদিত্য চোপড়া এবং পায়েল খান্নার বিবাহ বিচ্ছেদের পর আদিত্যকে তার প্রাক্তন স্ত্রী পায়েল খান্নাকে ৫০ কোটি টাকা দিতে হয়েছিল।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications