সম্রাট পৃথ্বীরাজ থেকে আতরঙ্গি রে,কোন ছবিতে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন অক্ষয় কুমার
সম্রাট পৃথ্বীরাজ থেকে আতরঙ্গি রে,কোন ছবিতে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন অক্ষয় কুমার
বর্তমানে বলিউডের সবচেয়ে দামি অভিনেতা অক্ষয় কুমার পারিশ্রমিকের নিরিখে শাহরুখ, আমির, সলমন তো বটেই পিছনে ফেলেছেন হৃত্বিক রোশনকেও। খিলাড়ি তারকা অক্ষয় কুমারের জনপ্রিয়তা যে চোখে পড়ার মতো,তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। বলিউডের জনপ্রিয় তারকা হওয়ার জন্য যা যা প্রয়োজন,সবই তার মধ্যে আছে। সাবলীল অভিনয় দিয়ে তিনি জয় করেছেন অগণিত দর্শকের মন। অ্য়াকশন ঘরানার ছবিতে দারুণ সাফল্য পেয়েছেন বলিউডের আক্কি। ধাপে ধাপে তিনি বাড়িয়ে গেছেন তার পারিশ্রমিকের অঙ্ক।

সম্রাট পৃথ্বীরাজ
গত ৩ জুন মুক্তি পেয়েছে সম্রাট পৃথ্বীরাজ। যশরাজ ফ্লিমস এর ব্যানারে তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে করমুক্ত ঘোষিত হয়েছে এই হিস্টরিকাল ড্রামা। এই ছবিটিকে দর্শক তেমন ভালো না বাসলেও ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন খিলাড়ি কুমার। ১৭৫ কোটি টাকায় তৈরি এই ছবির জন্য অক্ষয় কুমার নিয়েছেন ৬০ কোটি টাকা।

বচ্চন পান্ডে
থ্রিলার কমেডি বচ্চন পান্ডে একজন গ্যাংস্টারের গল্প যিনি একজন অভিনেতা হতে চেয়েছিলেন। ছবির মূল চরিত্রে অভিনয় করেন অখয় কুমার। তার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেন ববি দেওল, আরশাদ ওয়ার্সি এবং কৃতি স্যানন। রিপোর্ট অনুযায়ী, অক্ষয় এই প্রজেক্টের জন্য ৯৯ কোটি টাকা নিয়েছেন।

আতরঙ্গি রে
মজাদার ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে পরিচালক আনন্দ এল রাই-র পরিচালনায় তৈরি হয়েছে আতরাঙ্গি রে। সারার সঙ্গে অক্ষয় কুমার ও ধনুশকে দেখা গেছে এই ছবিতে। অক্ষয়কে এই ছবিতে এক অতিথি চরিত্রে দেখা যায়। তবে ছবিতে তার ভূমিকার জন্য ২৭ কোটি টাকা চার্জ করেছেন তিনি, বলে জানা গেছে।

সূর্যবংশী
বলিউড পরিচালক রোহিত শেঠির ছবি মানেই বক্স অফিসে হিট। এই পরিচালকের ছবি মুক্তি পাওয়ার পরই শত কোটি টাকার ক্লাবের দিকে সফর করে। সেই ধারাবাহিকতা বজায় রাখে সূর্যবংশী ছবিটি। গত বছর দীপাবলিতে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও ক্যাটরিনা অভিনীত সূর্যবংশী। এই ছবি থেকে অক্ষয় কুমার ২৫ কোটি টাকা পারিশ্রমিক নেন।

বেল বটম
গত বছর ১৯ অগাস্ট সিনেমাহলে মুক্তি পায় অক্ষয় কুমারের বেল বটম। রঞ্জিত তিওয়ারি পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন লারা দত্ত, হুমা কুরেশি, বাণী কপূররা। ছবিতে ইন্দিরা গাঁধীর লুকে লারা দত্তকে দেখে প্রথমে চমকেও গিয়েছিল নেটদুনিয়া। অতিমারীর মধ্যেও বেল বটম ভালো ব্যবসা করে। এই ছবি থেকে ১১৭ কোটি টাকা পারিশ্রমিক নেন অক্ষয়।

জলি এলএলবি 2
উত্তরপ্রদেশের কানপুরের আইনজীবী জলির ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। রিপোর্ট অনুযায়ী, অভিনেতা প্রতিদিন প্রায় ১ কোটি টাকা করে পারিশ্রমিক নিতেন। টানা ৪০ দিনের শ্যুট করে এই প্রজেক্ট থেকে ৪০ কোটি টাকা উপার্জন করেন অভিনেতা। জলি এলএলবি-এর প্রথম অংশের বাজেট ছিল ১০ কোটি, যা অক্ষয়ের আয়ের অর্ধেকের থেকেও কম।
-
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
হরমুজ ইস্যুতে কড়া বার্তা! দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, সময়সীমা ট্রাম্পের -
পশ্চিম এশিয়ার সংঘাতের জের? আরও বাড়তে চলেছে ফ্লাইট ভাড়া! কী ঘোষণা করল কেন্দ্র? জানুন -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
বক্স অফিসে ঝড় 'ধুরন্ধর ২'-এর! তিন দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পার, রণবীরের ছবিতে রেকর্ড আয় -
ফের এক বিএলও-র মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পরিবারের -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications