Sushant Singh Rajput: ফাঁস হবে এবার সুশান্ত মৃত্যু রহস্য! ফড়ণবীশের মন্তব্যে আশার আলো
Sushant Singh Rajput: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কয়েক বছর কেটে গিয়েছে! কিন্তু অভিনেতার মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। নিছকই যে আত্মহত্যা তা মানতে নারাজ ভক্তরা। মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।
আর এই বিতর্কের মধ্যেই তীব্র চাঞ্চল্যকর দাবি করলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। আর তা ঘিরেই নয়া চাঞ্চল্য তৈরি হয়েছে! তাহলে কি সুশান্ত মৃত্যুর রহস্য ( Sushant Singh Rajput Suicide Controversy) ফাঁস হতে চলেছে? জোর জল্পনা সোশ্যাল মিডিয়াতে।

এক সংবাদমাধ্যমকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন দেবেন্দ্র ফড়ণবীশ। আর সেখানে কথা বলতে গিয়ে তিনি বলছেন, আগে সবটাই কিছু গুঞ্জনের উপর ভিত্তি করে তদন্ত এগোচ্ছিল। সম্প্রতি কিছু মানুষ পর্যাপ্ত সাক্ষ্য তাঁদের কাছে রয়েছে বলে দাবি করে এগিয়ে এসেছেন। ইতিমধ্যে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
আর সেই সমস্ত প্রমাণ পুলিশের হাতে তুলে দেওয়ার কথাও বলা হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি দেবেন্দ্র ফড়ণবীশের। তবে সমস্ত তথ্য প্রমাণ যাচাই করা হচ্ছে। আর সেই সমস্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই মামলার তদন্ত এগোচ্ছে বলেও সংবাদমাধ্যমে দাবি মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর। তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনও কিছুই বলা উচিৎ নয় বলেও জানিয়েছেন তিনি।
দেবেন্দ্র ফড়ণবীশের এহেন মন্তব্য ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন সুশান্ত ( Sushant Singh Rajput ) অনুগামীরা। এমনকি অনেকেই সোশ্যাল মিডিয়াতে জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত লিখে পোস্ট করতে শুরু করে দিয়েছেন। ২০২০ সালে করোনা পরিস্থিতিতে একঘরে গোটা দেশের মানুষ!
হঠাত করে সুশান্ত সিং রাজপুতের ( Sushant Singh Rajput ) মৃত্যুর খবর গোটা দেশকে নাড়িয়ে দেয়। ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উয়দ্ধার হয় অভিনেতার। এই ঘটনায় বান্ধবী রিয়াকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন জেলেও কাটাতে হয়। ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। দীর্ঘ তদন্ত শেষে কিছুই তাঁরা পাননি বলে জানিয়ে দেন। তবে ঘটনার প্রায় তিন বছর পর কি অভিনেতার মৃত্যুরহস্যের জট কি এবার খুলবে?
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications