এমার্জেন্সিতে 'বঙ্গবন্ধু' ঋষি কৌশিক কঙ্গনাকে নিয়ে কী বললেন?
বাংলাদেশে এখনও অশান্তি অব্যাহত। হিন্দুদের প্রতি অত্যাচার চলছে সেখানে। এরই মাঝে প্রকাশ্যে এল বঙ্গবন্ধুর ছবি। বাংলাদেশের জাতির পিতা ছিলেন শেখ মুজিবর রহমান। তিনিই বঙ্গবন্ধু নামে পরিচিত। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দেওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম রাষ্ট্রপতি এবং পরবর্তীতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু। এবার সেই বঙ্গবন্ধুর ছবিই প্রকাশ্যে এল। সেই ছবিতে দেখা যাচ্ছে কঙ্গনার সঙ্গে দাঁড়িয়ে বঙ্গবন্ধু! হ্যাঁ, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গেই বঙ্গবন্ধুর ছবি এবার ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। আসল বিষয়টা সম্পর্কে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

ঋষি কৌশিক হলেন একজন অভিনেতা। তিনি একদিন প্রতিদিন ধারাবাহিকের মাধ্যমে নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন। এরপর এখানে আকাশ নীল, ইস্টি কুটুম সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন ঋষি কৌশিক। প্রত্যেকটিতেই তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। তবে শুধু বাংলা নয়, হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন এই অভিনেতা।
সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন অভিনেতা ঋষি কৌশিক। যা নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। এবার বঙ্গবন্ধু বেশে অভিনেতার সেই ছবিই প্রকাশ্যে এসেছে। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তোলা সেই ছবি প্রকাশ্যে এনে অভিনেতা ঋষি কৌশিক জানান, 'বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আমাকে এই চরিত্রের জন্য নির্বাচন করেছেন।
নিজের এমার্জেন্সি ছবিতে এই বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের জন্য আমাকে বেছে নেন তিনি। কঙ্গনার প্রযোজনা ও পরিচালনায় তৈরি এই ছবিতে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়েছে'।
সদ্য এক সপ্তাহ আগেই মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াতের ছবি 'এমার্জেন্সি'। সেখানেই বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাচ্ছে ঋষি কৌশিককে। তবে, এতদিন এই বিষয়ে একটি বাক্যও ব্যয় করেননি অভিনেতা। ছবিটি মুক্তির এক সপ্তাহ পরে নিজের চরিত্রের সাজের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নিলেন তিনি। সেই সঙ্গে ছবিতে কাজের অভিজ্ঞতাও সকলের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেতা। ঋষি কৌশিক বলেন, 'শুনেছি, কঙ্গনা নিজেই আমাকে নির্বাচন করেছেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। বঙ্গবন্ধুর মতো মহান এক নেতার চরিত্রে অভিনয় করা একাধারে চ্যালেঞ্জিং ও সম্মানের।'
অভিনেতা এদিন আরও জানান, যে এই চরিত্রের জন্য তাঁকে নানা দিক থেকে প্রস্তুতি নিতে হয়েছে। বঙ্গবন্ধুর বেশ ধারণ করেই থেমে থাকেননি ঋষি কৌশিক। শিখেছেন শারীরিক ভাষা থেকে শুরু করে বঙ্গবন্ধুর কণ্ঠস্বর, চালচলন, যা তাঁকো বঙ্গবন্ধুর ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে।
অভিনেতা বলেন, 'মেকআপের পর নিজেকেই চিনতে পারছিলাম না। মেকআপ শিল্পীরাও বললেন যে তাঁরা নাকি ৯০ শতাংশ লুক মিলিয়ে দিয়েছেন।'
ঋষি কৌশিক আসলে তেজপুরের ছেলে। অভিনেতার থেকে তা শুনেই কঙ্গনা রানাওয়াত নিজের কলেজ জীবনের অনেক গল্প শুনিয়েছিলেন তাঁকে। অভিনেতার কথায়, 'তার পরেই কঙ্গনা জানান যে কলেজ জীবনে তাঁর আসামের অনেক বন্ধু ছিল। তাঁদের সঙ্গে কঙ্গনার যোগাযোগ অটুট রয়েছে।'
অভিনেত্রী হিসাবে কঙ্গনা কেমন? আর পরিচালক হিসাবেই বা তাঁর সঙ্গে কাজ করে ঋষি কৌশিকের অভিজ্ঞতা কেমন? এই প্রশ্নের উত্তরে ঋষি কৌশিক জানান, 'কঙ্গনা অসাধারণ একজন মানুষ। পরে ইউনিটের থেকেই জানতে পারি, বঙ্গবন্ধুর চরিত্রের জন্য কঙ্গনাই নাকি আমাকে নির্বাচন করেছিলেন।' অভিনেতা আরও জানান, 'আমি বাঙালি বলে কঙ্গনা আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন, যাতে অবাঙালি অভিনেতারা সঠিক বাংলা বলেন। পরে ডাবিং করতে গিয়েও সহকারী পরিচালক জানান, কঙ্গনা বলেছেন, আমাকে আমার মতো বুঝে ডাবিং করতে। ভাল লেগেছিল।' এককথায় কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা ঋষি কৌশিক।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications