দেবলীনা-গৌরবের বিয়েতে হল না কন্যা সম্প্রদান! রাজকীয় আয়োজনে উত্তম কুমারের পরিবারে বধূ হলেন অভিনেত্রী
টলিউড পাড়ায় পর পর বিয়ে। অনির্বাণ মধুরিমার বিয়ের পর্ব সম্পন্ন হতেই টলিউড সরগরম ছিল গৌরব ও দেবলীনার বিয়ে উপলক্ষ্যে। উত্তম কুমারের নাতির সঙ্গে রাজনীতিবিদ দেবাশিস কুমারের মেয়ে দেবলীনার বিয়ে এদিন সম্পন্ন হল। আর তার হাত ধরেই দুই তারকার বহুদিনের সম্পর্ক পরিণতি পেল।

(ছবি সৌজন্য @aneekdharofficial )
এদিন দেবলীনা ও গৌরবের বিয়ে বৈদিক মতে কন্যাদান ছাড়াই সম্পন্ন হয়েছে। কারণ, এমনই ইচ্ছে ছিল বিয়ের কনেদেবলীনার। আর বিয়ের কনের ইচ্ছাকে সম্মান জানিয়ে বৈদিক মতে বিয়ে সম্পন্ন হয় সেলেব দম্পতির।বিয়ের আগের রাত থেকেই আড়ম্বর শুরু হয় কুমার ও চট্টোপাধ্যায় পরিবারে। দেবলীনা নিজে একাধিক ছবি পোস্ট করেছেন। কখনও হাতে মেহেন্দি করে, কখনও বা গায়ে হলুদের সকালে হলুদ শাড়িতে ধরা দিয়েছেন। আর প্রতিটি সাজেই কার্যত তিনি অপরূপা। বিয়ের আসরে এদিন বহু সেলেবের মধ্যে এদিন দেখা যায় অনীক ধরকেও।
প্রসঙ্গত, দেবলীনার সঙ্গে গৌরবের বিয়ের আগে অনিন্দিতা বসুর সঙ্গে বিয়ে হয় গৌরবের।এরপর নিজেদের মতো করে দুই তারকা নিজের রাস্তা আলাদাভাবে বেছে নেন। যদিও অনিন্দিতার চ্যাট শোতে গৌরব ও দেবলীনাকে দেখা যায় কয়েকদিন আগেই। এদিকে, সেই সমস্ত পর্ব ছাপিয়ে এদিন নতুন করে পথ চলায় দুটি মানুষের অঙ্গীকারই বড় হয়ে ওঠে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications